ভারতে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে আগুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫

আরও খবর

ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের

অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ

জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প

১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের

ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের

ভারতে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫ |
ভারতের দিল্লিতে দেশটির এয়ারলাইনস এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে আগুন ধরেছে। আজ মঙ্গলবার হংকং থেকে ভারতে আসা ফ্লাইটটি দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণের সময় এর পেছনের দিকে আগুন ধরে যায়। যাত্রী ও ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে উড়োজাহাজের সামান্য ক্ষতি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এয়ার ইন্ডিয়ার এআই ৩১৫ নামের ওই ফ্লাইটের অক্সিলারি পাওয়ার ইউনিটে (এপিইউ) আগুন ধরে যায়। ওই সময় বিমানবন্দরটির গেটের কাছেই ছিল এটি। এ ঘটনায় বিবৃতিও দিয়েছে এয়ার ইন্ডিয়া। বিবৃতিতে এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র বলেন, ‘হংকং থেকে দিল্লিগামী ফ্লাইট এআই ৩১৫ অবতরণ এবং গেটে পার্ক করার কিছুক্ষণ পরেই একটি সহায়ক পাওয়ার ইউনিটে (এপিইউ) আগুন ধরে যায়। যাত্রীরা

যখন নামতে শুরু করেছিলেন তখনই এই ঘটনা ঘটে এবং সিস্টেম ডিজাইন অনুসারে এপিইউ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।’ এতে ক্ষয়ক্ষতির ব্যাপারে ওই মুখপাত্র জানান, ‘বিমানের কিছু ক্ষতি হয়েছে; তবে যাত্রী এবং ক্রু সদস্যরা স্বাভাবিকভাবে অবতরণ করেছেন এবং নিরাপদে আছেন। আরও তদন্তের জন্য বিমানটি গ্রাউন্ডেড করা হয়েছে এবং নিয়ন্ত্রককে যথাযথভাবে অবহিত করা হয়েছে।’ সোমবার দুটি ভিন্ন বিমান দুর্ঘটনায় সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে এয়ার ইন্ডিয়া। দিল্লি বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে কলকাতাগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে উড্ডয়ন বাতিল করতে হয়েছে। আরেকটি ঘটনায় কোচি থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই২৭৪৪ মুম্বাই বিমানবন্দরে প্রবল বৃষ্টির মধ্যে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। এ নিয়ে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলেন, ‘বিমানটি

নিরাপদে গেটে পৌঁছেছে এবং সব যাত্রী এবং ক্রু সদস্যরা তখন থেকে অবতরণ করেছেন। বিমানটিকে তদারকির জন্য গ্রাউন্ডেড করা হয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!