ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
বাসায় ফিরেছেন ফরিদা পারভীন
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন। তবে এখন শঙ্কামুক্ত। সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন তিনি। ডিজিটালকে এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর স্বামী বংশীবাদক গাজী আবদুল হাকিম।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে তিনি বলেন, ‘গতকাল তাকে (ফরিদা পারভীন) নিয়ে আমরা বাসায় ফিরেছি। এখন অবস্থা আগের তুলনায় অনেকটা ভালো। সবাই ওর জন্য দোয়া করবেন।’
ফরিদা পারভীনকে নিয়ে গুজব, হাসপাতালে কেমন আছেন শিল্পী?ফরিদা পারভীনকে নিয়ে গুজব, হাসপাতালে কেমন আছেন শিল্পী?
দীর্ঘদিন ধরে লিভারের রোগ, রক্তে সংক্রমণ, নিউমোনিয়া, ডায়াবেটিসসহ নানা অসুস্থতায় ভুগছেন ফরিদা পারভীন। সাম্প্রতিক বছরে তিন দফায় আইসিইউ-তে ভর্তি হতে হয়েছে তাঁকে। করোনা ও নিউমোনিয়ায় আক্রান্তের পর
সর্বশেষ ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলে শিল্পীকে আইসিইউ-তে নেওয়া হয়। প্রসঙ্গত, ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত পরিবেশন শুরু করেন ফরিদা পারভীন। ১৯৭৩ সালে দেশের গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেন তিনি। ১৯৮৭ সালে সংগীতে বিশেষ অবদানের জন্য একুশে পদক পেয়েছেন এই গুণী।
সর্বশেষ ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলে শিল্পীকে আইসিইউ-তে নেওয়া হয়। প্রসঙ্গত, ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত পরিবেশন শুরু করেন ফরিদা পারভীন। ১৯৭৩ সালে দেশের গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেন তিনি। ১৯৮৭ সালে সংগীতে বিশেষ অবদানের জন্য একুশে পদক পেয়েছেন এই গুণী।





