বিমান বিধ্বস্তে হতাহতদের চিকিৎসাসহ সকল ধরনের সহায়তার প্রস্তাব ভারতের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫

আরও খবর

ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের

অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ

জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প

১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের

ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের

বিমান বিধ্বস্তে হতাহতদের চিকিৎসাসহ সকল ধরনের সহায়তার প্রস্তাব ভারতের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫ |
মাইলস্টোন কলেজের ওপর বিমানবাহিনীর যুদ্ধবিমান আছড়ে পড়ার ঘটনায় মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। আহতদের জন্য ভারতে যদি কোনো গুরুত্বপূর্ণ চিকিৎসা সহায়তার প্রয়োজন হয়, তা জানাতে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। আজ ২২শে জুলাই, মঙ্গলবার হাইকমিশন জানায়, তারা প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। বিমান বিধ্বস্তের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে দেওয়া শোকবার্তার পর হাইকমিশন থেকে এই বার্তাটি এসেছে। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমানবাহিনীর এফ-৭ যুদ্ধবিমান আছড়ে পড়ে অসংখ্য শিক্ষার্থীসহ শিক্ষক-অভিভাবক হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসাথে সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতার আশ্বাসও দেন তিনি। প্রধানমন্ত্রী মোদি সোমবার বলেন, “বাংলাদেশের

এমন বিপর্যয়ের সময় তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত।” তিনি আরও বলেন, “ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানিতে গভীরভাবে মর্মাহত ও শোকাহত হয়েছি। নিহতদের বেশিরভাগই কোমলমতি শিক্ষার্থী। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি হৃদয় থেকে সমবেদনা জানাচ্ছি।” ভারতের প্রধানমন্ত্রী জানান, তার দেশবাসী বাংলাদেশের আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!