টঙ্গীতে ৪ ছিনতাইকারীকে গণপিটুনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫

টঙ্গীতে ৪ ছিনতাইকারীকে গণপিটুনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫ |
গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছিনতাইয়ের সময় চারজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যার দিকে টঙ্গীর শফিউদ্দিন রোড সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৃথক স্থানে এ ঘটনা ঘটে। আটকরা হলেন—টঙ্গী পূর্ব থানার এরশাদনগর ৪ নম্বর ব্লকের বাসিন্দা নাজমুল হোসেন (২৪), সুমন (২৬) ও বউ বাজার এলাকার সজিব হোসেন (২৭) এবং হোসেন মার্কেট এলাকার বাসিন্দা মেহেদী (১৯)। প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইয়ের সময় এক যুবকের হাতে ছুরি দেখতে পেয়ে সন্দেহ হলে জনতা তাদের ধাওয়া করে ধরে ফেলে। পরে উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং গণপিটুনি দেয়। একপর্যায়ে ছিনতাইকারীরা

পালানোর চেষ্টা করলে জনতা তাদের ধরে ফেলে এবং টঙ্গী পূর্ব থানা পুলিশের হাতে তুলে দেয়। এ ছাড়া সন্ধ্যার দিকে টঙ্গীর বউ বাজার ও হোসেন মার্কেট এলাকায় আরেকটি পৃথক ঘটনায় সজিব ও মেহেদীকে আটক করে জনতা। টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় ছিনতাইকারীদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাই। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার