মান বিধ্বস্ত: ছাত্রলীগের মানবিক ভূমিকায় প্রশংসা, চিকিৎসা বিঘ্নকারীদের বিরুদ্ধে জনরোষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫

মান বিধ্বস্ত: ছাত্রলীগের মানবিক ভূমিকায় প্রশংসা, চিকিৎসা বিঘ্নকারীদের বিরুদ্ধে জনরোষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫ |
ঢাকার উত্তরার দিয়াবাড়িতে যুদ্ধবিমান দুর্ঘটনায় মাইলস্টোন কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী হতাহতের ঘটনায় নির্বাক পুরো দেশ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠেছে আকাশ বাতাস। জাতীয় এই দুর্যোগে ইউনূস সরকারের জুলুম-নির্যাতন সয়েও তাৎক্ষণিক সক্রিয় ভূমিকা নেয় বাংলাদেশ ছাত্রলীগ। দেশের অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী ও স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী এই ছাত্রসংগঠনটি দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আহতদের চিকিৎসাসেবা ও রক্তের ঘাটতি পূরণে মাঠে নামে। ছাত্রলীগের নেতাকর্মীরা রক্ত ও বিশুদ্ধ পানি নিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ছুটে যান। অনেকেই সরাসরি রক্তদান করেন, কেউ কেউ হাসপাতাল চত্বরে ফেস্টুন হাতে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে রক্তদানের আকুতি জানান। নিজেরাও রক্ত দেন। বিতরণ করেন বিশুদ্ধ খাবার পানি। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ

সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সারাদেশের নেতাকর্মীদের দুর্যোগ মোকাবেলায় এই মানবিক কাজে অংশ নিতে আহ্বান জানান। তাদের এ আহ্বানে সাড়া দিয়ে রাজধানী ছাড়াও বিভিন্ন স্থানে রক্তদান ক্যাম্পেইনে নামেন ছাত্রলীগের নেতৃবৃন্দ। অতীতেও ছাত্রলীগ বিভিন্ন দুর্যোগে দেশব্যাপী মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। করোনাকালে রোগীদের সেবায়, বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণে এবং রক্ত সংকটে জীবন রক্ষায় ছাত্রলীগের স্বেচ্ছাশ্রম নজর কেড়েছিল সবার। দিয়াবাড়ির সাম্প্রতিক বিমান দুর্ঘটনাতেও তাদের একই ধরনের তৎপরতা আবারও প্রমাণ করেছে ছাত্রলীগ কেবল রাজনৈতিক আদর্শের বাহক নয়, বরং জাতীয় সংকটে মানুষের পাশে থাকা একটি দায়িত্বশীল মানবিক সংগঠন। ছাত্রলীগের এমন ভূমিকা বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন প্রশংসা করেছেন। তবে ছাত্রলীগের এই মানবিক প্রয়াসে বাধা হয়ে দাঁড়ায় বিএনপি ও গুপ্ত

সংগঠন জামায়াত-শিবির। জামায়াত-শিবির ও বিএনপির কর্মীরা হাসপাতালে পরিকল্পিতভাবে ভিড় করে চিকিৎসাসেবা বিঘ্ন ঘটানোর চেষ্টা করে এবং ছাত্রলীগের কর্মীদের লক্ষ্য করে মব সৃষ্টির অপচেষ্টা চালায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তবে এমন পরিস্থিতিতে স্থানীয় মানুষজন তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে এবং বিশৃঙ্খলাকারীরা বাধ্য হয় পিছু হটতে। জাতীয় এই সংকটময় মুহূর্তে ছাত্রলীগের মানবিক ও কার্যকর পদক্ষেপ যেমন জনসাধারণের প্রশংসা অর্জন করেছে, তেমনি দুর্যোগের সময় বিভ্রান্তি ও বিশৃঙ্খলা ছড়িয়ে চিকিৎসা ব্যবস্থাকে বিপর্যস্ত করার অপচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছে সচেতন মহল। শিক্ষার্থীদের জীবনের প্রশ্নে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় কর্তব্য আর ছাত্রলীগ সেই কর্তব্যে সফলভাবে নিজেদের নিয়োজিত করে মানবিক বাংলাদেশ গঠনে আবারও অবদান রাখায় প্রশংসা করছেন

সুধীমহল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা