সচিবালয়ের সামনে লাঠিপেটায় আহত ৪৩ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫

সচিবালয়ের সামনে লাঠিপেটায় আহত ৪৩ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫ |
গভীর রাতে এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে সিদ্ধান্তের ঘটনায় সচিবালয়ের সামনে ক্ষুব্ধ শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিটুনির ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন অনেকেই। শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর এই লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনায় আহত ৪৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আজ ২২শে জুলাই, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে। বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় লাঠিপেটা করে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দও শোনা যায়। কাঁদানে গ্যাসের শেলও ছোড়ার পর শিক্ষার্থীদের সমাবেশ ছত্রভঙ্গ হয়ে যায়। এর আগে,

বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা ফটক খুলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। এ ঘটনার জেরে শিক্ষার্থীদের ওপর চড়াও হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের পেটাতে পেটাতে সচিবালয় থেকে বের করে দেন। এসময় কিছু শিক্ষার্থী পাল্টা রুখে দাঁড়ালে একজন সেনা সদস্য আহত হওয়ার ঘটনা ঘটে। এর আগে দুপুর আড়াইটার দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তাদের দাবির প্রেক্ষিতে শিক্ষাসচিবকে অপসারণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা