চিরনিদ্রায় শায়িত পাইলট তৌকির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫

চিরনিদ্রায় শায়িত পাইলট তৌকির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫ |
সামরিক মর্যাদায় শেষ বিদায় জানানো হলো ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে। তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে, ঢাকা সেনানিবাসে। এতে তাঁর সহকর্মী ছাড়াও যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধানরা। সোমবার উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে তিনি মারা যান। প্রশিক্ষণের চূড়ান্ত ধাপে একা যুদ্ধ বিমান নিয়ে আকাশে উড়ে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় তার এফ সেভেন বিজিআই ফাইটার জেটটি। মঙ্গলবার দুপুরে ঢাকার কুর্মিটোলায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তিনবাহিনীর পক্ষ থেকে জানানো হয় শ্রদ্ধা। জানাজায় অংশ নিয়ে তৌকিরের মামা সবার কাছে দোয়া চান। এদিকে, বিমানবাহিনী প্রধান বলেন, খোলা জায়গায় ল্যান্ডিংয়ের নিরন্তর চেষ্টার পরেও

ব্যর্থ হন পাইলট তৌকির। বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, ‘যোগাযোগ মাধ্যমে বিশ্বাস করেন না, এটা আমার অনুরোধ। ইঞ্জিনের বিষয়ে আমরা বেশি সতর্ক থাকি। কারণ আমার পাইলটের একটা বিমানে একটা ইঞ্জিন। আমরা ইঞ্জিন নিয়ে কখনও কম্প্রোমাইজ করি না। প্রযুক্তিগত পুরোনো, কিন্তু এই প্লেনে যত ঘণ্টা থাকার কথা তার এক ঘণ্টাও বেশি উড্ডয়ন করি না। উন্নত বিশ্বেও দেখবেন, বড় বড় যেসব যুদ্ধ বিমান আছে, ওগুলোও দুর্ঘটনায় পতিত হয়।’ অন্যদিকে, সম্মিলিত সামরিক হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পাইলট তৌকিরকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেও তারা ব্যর্থ্য হয়েছে। ঢাকা সিএমএইচের কমান্ড্যান্ট বিগ্রেডিয়ার জেনারেল এস.এম সোলায়মান বলেন, ‘প্রাথমিক পর্যায়ে পরীক্ষা করে দেখে যায়,

তাঁর ‘সাইন অব লাইফ নেই’। আমরা হাসপাতালে যখন কোনো রোগীর ‘সাইন অব লাইফ’ না পায় তারপরও মিত্যুর ঘোষণা জন্য একটু সময় নেই। ৩০ মিনিটের মতো সময় নিতে হয়।’ নিহত পাইলট তৌকির ইসলাম সাগর মাত্র ছয় মাস আগে বিয়ে করেছিলেন। রাজশাহীতে তৌকিরের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে সপুরা কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা