ইজারার টাকা তোলা নিয়ে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫

ইজারার টাকা তোলা নিয়ে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ |
বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে পৌর শহরের কাজীপাড়া মোড় এলাকায় এ সংঘর্ষ হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আহতরা হলেন পৌর জিয়া মঞ্চের আহ্বায়ক ও সড়ক ইজারাদার রাকিব হোসেন (৪০) এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসাইনের ছেলে ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের যুব জামায়াতের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শোভন (৩০)। আহত রাকিব বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন, আর শোভন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার যানবাহন চলাচল ও পার্কিংয়ের জন্য প্রায় ২১ লাখ ৬৪ হাজার টাকায় এক বছরের জন্য ইজারা নেন রাকিব

হোসেন। বুধবার বিকেলে যুব জামায়াত নেতা শোভনের এক অটোচালক বন্ধু কাজীপাড়া এলাকায় এলে রাকিবের লোকজন তার কাছ থেকে রশিদ দেখিয়ে ২০ টাকা দাবি করেন। চালক টাকা না দিয়ে শোভনকে ফোন করলে তিনি লোকজন নিয়ে ঘটনাস্থলে আসেন এবং রাকিবের লোকজনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে সংঘর্ষ বাধে। স্থানীয়রা জানান, জামায়াত নেতা শোভনের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। রাকিবের সমর্থক মো. বাপ্পী বলেন, ‘শোভন প্রথমে এসে রাকিবের সঙ্গে দুর্ব্যবহার করে এবং পরে লোকজন ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে রাকিবকে কুপিয়ে চলে যায়।’ অন্যদিকে, শোভন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বন্ধুর কাছ থেকে চাঁদা নিতে বাধা দেয়ায় আমাদের মারধর করা হয়। আমার

হাত কেটে গেছে, কারা মেরেছে জানি না।’ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ বলেন, ‘রাকিব বিএনপির কর্মী ও জিয়া মঞ্চের আহ্বায়ক। তার মাথায় একাধিক কোপ রয়েছে।’ জামায়াত নেতা আফজাল হোসাইন বলেন, ‘আমার ছেলে মারামারির মানুষ নয়। বিস্তারিত পরে জানাব।’ কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, ‘ইজারার টাকা তোলা নিয়ে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ