যুক্তরাষ্ট্র প্রবাসী নববধূকে ডাকাতদের পালাক্রমে ধর্ষণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ July, ২০২৫

যুক্তরাষ্ট্র প্রবাসী নববধূকে ডাকাতদের পালাক্রমে ধর্ষণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ July, ২০২৫ |
পটুয়াখালীর কলাপাড়ায় এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে ওই বাড়ির সবাইকে হাত-পা-মুখ বেধে জিম্মি করে ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুটে নেয় তারা। সেখানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেছে ডাকাতদল। রোববার রাতে পৌরশহর লাগোয়া টিয়াখালী ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহজনক শাকিল ও রাসেল নামে দুইজনকে আটক করেছে পুলিশ। বাড়ির মালিক জানান, একতলা ভবনের বারান্দার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতদল। অস্ত্রের মুখে ঘরের সবাইকে এক কক্ষে নিয়ে হাত-পা ও চোখ মুখ বেধে জিম্মি করে ফেলে তারা। চাবি নিয়ে আলমারি ও সুকেস খুলে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়।

এ সময় তার আমেরিকা প্রবাসী স্ত্রীকে অন্য একটি কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে তারা। পটুয়াখালী জেলার পুলিশ সুপার আনোয়ার জাহিদ, ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় মামলা করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় সন্দেহজনক দুই যুবককে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার