ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে আমেরিকা: ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ July, ২০২৫

ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে আমেরিকা: ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ July, ২০২৫ |
ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ‘প্যাট্রিয়ট’ পাঠাচ্ছে আমেরিকা। গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটা জানিয়েছেন। এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে হতাশার কথা জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনে যুদ্ধবিরতির কথা বললেও পুতিন তা মানছেন না বলে অভিযোগ উঠেছে। এমন সময়ই ইউক্রেনকে প্যাট্রিয়ট পাঠানোর কথা জানালেন ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘নিজের দেশকে রক্ষা করার জন্য উন্নত মানের অস্ত্র দরকার ইউক্রেনের। এ কারণে দেশটিকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল পাঠাবে আমেরিকা।’ ক্ষেপণাস্ত্রের বিনিময়ে ইউক্রেনের কাছ থেকে আমেরিকা অর্থ নেবে বলে জানিয়েছেন ট্রাম্প। তবে ঠিক কতগুলো প্যাট্রিয়ট মিসাইল পাঠানো হবে তা জানাননি তিনি। এদিন ফের রুশ প্রেসিডেন্টের সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন,

‘তিনি (রাশিয়ার প্রেসিডেন্ট) ভালো কথা বলেন। কিন্তু সন্ধ্যায়ই সবার ওপর বোমা মারেন।’ তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে উদ্যোগ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর মধ্যস্থতায় পরে দুই দেশ যুদ্ধবিরতি নিয়ে আলোচনাতে বসে। তবে এখন পর্যন্ত কার্যত সমাধানে পৌঁছাতে পারেনি কোনো পক্ষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার