বাড্ডায় পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫

বাড্ডায় পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫ |
রাজধানীর বাড্ডা থানাধীন পূর্ব বাড্ডার একটি বাসা থেকে রহিমা আক্তার (২১) নামে এক পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে রহিমার স্বামী রাসেল মিয়া পলাতক বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। রাসেল পলাতক থাকায় তাদের সন্দেহ, রহিমাকে হত্যা করা হতে পারে। আজ রোববার (১৩ জুলাই) বিকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাড্ডা থানা উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে পূর্ব বাড্ডার পাঁচতলা বাজার এলাকার একটি টিনশেড বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।’ এলাকার বাসিন্দাদের বরাত দিয়ে

তিনি বলেন, ‘দাম্পত্য কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ওই নারী আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’ ওই নারীর ভাই নিয়ামত জানান, তার বোন ও ভগ্নিপতি বাড্ডায় বিগবস নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। দুজনে প্রেম করে বিয়ে করেন। তাদের ছয় মাসের একটি সন্তান রয়েছে। তিনিও জানতে পেরেছেন, পারিবারিক কলহের জেরে তার বোন ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার পর থেকে তার বোনের স্বামী পলাতক। পলাতক থাকায় তাদের সন্দেহ হচ্ছে, তার বোনকে হত্যা করা হয়েছে কি না। রহিমা আক্তার বরগুনা সদরের বুনিয়া গ্রামের মজিবুরের কন্যা। দুই বোন ও এক

ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ