গোলকিপারের ভুলে চারে দুই হলো না ব্রাজিলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫

গোলকিপারের ভুলে চারে দুই হলো না ব্রাজিলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ |
ম্যাচের শুরুতে কোল পালমারের গোলে চেলসি এগিয়ে যাওয়ার পর ৫৩ মিনিটে এস্তেভাওয়ের গোলে ম্যাচে ফেরে (১-১) পালমেইরাস। ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ডে দুদলের সেমিফাইনালে ওঠার আরও জমজমাট হয়ে ওঠে। দুদলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে থাকে। কিন্তু ম্যাচের দৈর্ঘ্য ক্রমাগত কমে এলেও গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। অবশেষে নির্ধারিত সময়ের ৭ মিনিট আগে ডেডলক ভাঙে চেলসি। অনেকটা ‘উপহার’ হিসেবে পেয়ে যায় জয়সূচক গোল। তাতে ২-১ ব্যবধানের জয় পেয়েছে চেলসি। একইসঙ্গে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে এনসো মারেসকার শিষ্যরা। চেলসির জয়সূচক গোলটাকে উপহার বলা যায় কেন? ম্যাচের ৮৩ মিনিটে কর্নার থেকে নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে পালমার-এনসো ফের্নান্দেসের পা ঘুরে শেষ পর্যায়ে বক্সের ভেতর বল

পান মালো গুস্তো। একটু এগিয়ে বাঁপ্রান্ত থেকে কোনাকুনি শট নিয়েছিলেন চেলসির ফরাসি রাইটব্যাক। গুস্তোর শটটি গোল হওয়ার মতো মনে হয়নি। কিন্তু সেটা পালমেইরাসের আর্জেন্টাইন রাইটব্যাক অগুস্তিন জিয়ায়ের পায়ে লেগে সামান্য দিক বদলে যায়। আর তাতেই গুবলেট পাকিয়ে ফেলেন পালমেইরাস গোলকিপার ওয়েভারতন। অবিশ্বাস্যভাবে শটটা ধরতে পারলেন না ৩৭ বছর বয়সী এ গোলকিপার। ওয়েভারতনের শরীরে লেগে বল চলে যায় জালে। আর চেলসি পেয়ে যায় সেমিফাইনালের টিকিট। ফাইনালে ওঠার লড়াইয়ে ইংলিশ ক্লাবটি লড়বে আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে। গতকাল শুক্রবার রাতে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে আল হিলালকে একই ব্যবধানে (২-১) হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্লুমিনেন্স। আজ পালমেইরাস জিততে পারলে টুর্নামেন্টের একটি সেমিফাইনাল হতো ব্রাজিলময়। কিন্তু সেটা

হতে দিল না চেলসি। শুরু থেকে অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ইংলিশ ক্লাবটির হাতে। ম্যাচের চতুর্থ মিনিটে বক্সের অনেকটা বাইরে থেকে জোরাল শট নিয়েছিলেন পালমার। সেটি বাঁদিকে লাফিয়ে দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন পালমেইরাস গোলকিপার ওয়েভারতন। তবে পালমারকে বেশিক্ষণ আটকে রাখতে পারেনি পালমেইরাস। ১৬ মিনিটে ত্রেভো চালোবার বাড়ানো বল বক্সের বাইরে পেয়ে পালমেইরাসের দুই ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে জালে বল জড়ান ইংলিশ মিডফিল্ডার। পালমারের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে ফেরে পালমেইরাস। ৫৩ মিনিটে বক্সের ভেতরের ডানপ্রান্তের দুরূহ কোন থেকে দারুণ এক শটে স্কোরলাইন ১-১ করেন এস্তেভাও। এরপর থেকে ইংলিশ ক্লাবটির সঙ্গে পাল্লা দিয়ে

লড়ছিল ব্রাজিলিয়ান ক্লাবটি। কিন্তু শেষ দিকে গোলকিপারের ভুলে কোয়ার্টার ফাইনালেই আটকে গেল পালমেইরাসের যাত্রা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৩ লাখ টাকা দিলে পরীক্ষা ও পাস করা ছাড়াই জাতীয় জাদুঘরে চাকরির নিশ্চয়তা! খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ থেকে এখন বিশ্বের তীব্র খাদ্য সংকটের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সম্ভাব্য সমন্বিত হামলার সতর্কতা জারি করেছে পুলিশ ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ড: জামিল লিমনের লাশ উদ্ধার, নাহিদা বৃষ্টির মৃত্যু নিশ্চিত বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত ইউএন টর্চার এক্সপার্ট এখনো জুলাই’২০২৪-এ আটকেঃ অ্যালিস এডওয়ার্ডস অ্যাকটিভিস্টদের মতামত প্রকাশে বাধা দিলেন ইসলামাবাদে কূটনৈতিক তৎপরতা জোরদার: ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফর খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ২ চকরিয়ায় রাজনৈতিক ছত্রছায়ায় বন ও নদীখেকোদের মহোৎসব: অসহায় বনবিভাগ নড়াইলে প্রাচীর তুলে ২৫ হিন্দু পরিবারের রাস্তা অবরুদ্ধ বাংলাদেশ বিমান বাহিনীতে উত্তেজনা: টিটিপির সঙ্গে যোগসূত্রের অভিযোগে একাধিক কর্মী আটক, অনেকে পালিয়েছে বিদেশে উগ্রবাদী হামলার শঙ্কা: সতর্কবার্তার বিষয়টি স্বীকার করল সিটিটিসি গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর অনস্ক্রিন চুম্বন দৃশ্য, ৩০ বছরের ‘কিসিং নীতি’ ভাঙা নিয়ে মুখ খুললেন কাজল গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ পুলিশ সদরের যুদ্ধবিরতি বাড়লেও থামেনি হিজবুল্লাহ-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম ম্যালেরিয়ার জীবাণুতে জিনগত পরিবর্তন চালের দামের ওপর বাড়তি ভাড়ার প্রভাব