ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
গাজীপুরে শ্রমিক পিটিয়ে হত্যার ঘটনায় মূল হোতা গ্রেপ্তার
গাজীপুরের কোনাবাড়ীতে চোর সন্দেহে গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেড পোশাক কারখানার শ্রমিক হৃদয়কে (১৯) পিটিয়ে হত্যার মূলহোতা বেল্লাল হোসেন বেলালকে (৪৩) গ্রেফতার করেছে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১ টায় গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার পুলিশ সুপার (এসপি) কে এম এ মামুন খান চিশতী সন্ধ্যায় গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার বেল্লাল হোসেন বেলাল সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার পাটাগ্রাম (পূর্ব বেদগাড়ী) গ্রামের লোকমান হোসেনের ছেলে। সে গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেড কারখানায় নিরাপত্তা প্রহরী (সিকিউরিটি গার্ড) হিসেবে কর্মরত ছিল। এ নিয়ে মেকানিক্যাল মিস্ত্রী হৃদয় হত্যার ঘটনায় মোট তিনজন আসামী গ্রেফতার করা হয়েছে।
ভিকটিম
নিহত হৃদয় (১৯) টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার শুকতারবাইদ গ্রামের মৃত কাজীমদ্দীনের ছেলে। সে গ্রীণল্যান্ড কারখানায় ডাইং সেকশনের মেকানিক্যাল মিস্ত্রী হিসেবে অস্থায়ীভাবে কাজ করতেন। গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন হারিনাবাড়ী (এসরারনগর হাউজিং) এলাকায় মিরাজের বাড়ীতে ভাড়ায় থেকে মা ও বোনসহ বসবাস করতেন। র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার কে এম এ মামুন খান চিশতী জানান, শুক্রবার (২৭ জুন) রাত ৮টা থেকে শনিবার (২৮ জুন) বিকাল সাড়ে ৪টার মধ্যবর্তী যে কোন সময় গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেড কারখানার ভিতরে আসামী বেল্লাল হোসেন বেলাল অজ্ঞাতনামা আসামীদেরকে নিয়ে একই কারখানার মেকানিক্যাল মিস্ত্রী হৃদয়কে চোর সন্দেহে হাত-পা রশি দিয়ে বেঁধে সারারাত মারপিট করে হত্যা করে। মৃত্যুর রহস্য গোপন রাখার উদ্দেশ্যে ভিকটিমের
পরিবারকে না জানিয়ে মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।