গাজায় ইসরাইলি হামলায় ত্রাণে অপেক্ষায় থাকা ফিলিস্তিনিসহ নিহত ৭২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জুন, ২০২৫

গাজায় ইসরাইলি হামলায় ত্রাণে অপেক্ষায় থাকা ফিলিস্তিনিসহ নিহত ৭২

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুন, ২০২৫ |
গাজায় ইসরায়েলি হামলায় গতকাল রোববার আরও অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতের তালিকায় খাদ্য সহায়তা নিতে যাওয়া মানুষও আছেন। মেডিকেল সূত্রের বরাতে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মেডিকেল সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, গতকাল গাজার বিভিন্ন স্থান লক্ষ্য করে ইসরায়েলি হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন। গাজা সিটি থেকে আল জাজিরার সংবাদদাতা মোথ আল-কাহলাউত উত্তরাঞ্চলীয় শহরটির আল-আহলি হাসপাতালের বর্তমান পরিস্থিতির বর্ণনা দেন। তিনি বলেন, 'এখানে শিশুসহ অনেক আহত বেসামরিক মানুষ আছেন। তবে চিকিৎসার জন্য পর্যাপ্ত শয্যা বা চিকিৎসা সামগ্রী না থাকায় অনেকে মাটিতে পড়ে আছেন। তীব্র ঘাটতির কারণে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন সেখানকার কর্মীরা।' আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী

পূর্ব গাজা সিটিতে লিফলেট ফেলে বেসামরিক লোকজনকে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এসব লিফলেট বিতরণের পর প্রায়ই তীব্র হামলা চালানো হয়, ফলে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটে। চিকিৎসকরা জানান, নিহতদের মধ্যে রাফার উত্তরে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে অন্তত পাঁচজন ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিও আছেন। গাজার সরকারি গণমাধ্যম অফিস জানিয়েছে, মে মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত জিএইচএফ গাজায় সীমিত ত্রাণ সরবরাহের দায়িত্ব নেয়। এরপর থেকে ইসরায়েলি সেনারা নিয়মিত ত্রাণ কেন্দ্রের কাছে ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে আসছে। এখন পর্যন্তে সেখানে ৫৮০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে এবং চার হাজারেরও বেশি আহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি

সেনাদের বরাত দিয়ে ইসরায়েলের হারেৎজ পত্রিকার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, তাদের ছত্রভঙ্গ করতে নিরস্ত্র ত্রাণ প্রত্যাশীদের ওপর গুলি চালানোর নির্দেশ পেয়েছে সেনারা। মানবাধিকার আইনজীবী জিওফ্রে নিস আল জাজিরাকে বলেন, জিএইচএফকে ঘিরে যে হত্যাকাণ্ড চলছে তা 'অমানবিক'।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ