রুশ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুন, ২০২৫

রুশ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুন, ২০২৫ |
রাশিয়ার মস্কো অঞ্চলে একটি হালকা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। রুশ তদন্ত কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার (২৮ জুন) সকালে মস্কোর কোলোমনা জেলার পানো গ্রামের একটি খোলা মাঠে আছড়ে পড়ে ইয়াক-৫২ মডেলের বিমানটি এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। এতে পাইলট এবং প্রশিক্ষণার্থীসহ চারজন নিহত হন। এতে আরও বলা হয়েছে, বিমানটির পাইলট ‘ব্যারেল রোল’ নামক একটি কৌশল সম্পাদন করার সময় ইঞ্জিন বিকল হয়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, কোনো ফ্লাইট ছাড়াপত্র না নিয়েই সেভেরকা বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল বিমানটি।পরে সেটি মস্কোর কোলোমনা জেলার পানো গ্রামের

একটি খোলা মাঠে আছড়ে পড়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হবিগঞ্জে নদীর বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Global oil prices fall nearly 2% ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮