পাকিস্তানে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুন, ২০২৫

পাকিস্তানে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩২

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুন, ২০২৫ |
পাকিস্তানে ভারি বর্ষণ ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানায়, গত ৩৬ ঘণ্টায় আকস্মিক বন্যা ও ছাদ ধসে ১৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৮ জনই শিশু। শুধুমাত্র সোয়াত উপত্যকাতেই ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে বুধবার থেকে অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে ৮ শিশু ভারি বৃষ্টির সময় দেয়াল ও ছাদ ধসে পড়ে প্রাণ হারায়। আকস্মিক বন্যার ঝুঁকি এখনও বিদ্যমান খাইবার পাখতুনখোয়ায় বন্যার কারণে এখন পর্যন্ত ৫৬টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৬টি সম্পূর্ণ ধ্বংস

হয়ে গেছে বলে জানানো হয়। দেশটির জাতীয় আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা বিরাজমান থাকবে। এর আগে গত মাসেও দক্ষিণ এশিয়ার এই দেশে প্রচণ্ড ঝড়ে অন্তত ৩২ জন প্রাণ হারান। চলতি মৌসুমে দেশটি একাধিক চরম আবহাওয়াজনিত দুর্যোগের মুখে পড়ে, যার মধ্যে শক্তিশালী শিলাবৃষ্টি অন্যতম। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হলো পাকিস্তান। দেশটির ২৪ কোটিরও বেশি জনসংখ্যা ক্রমাগত চরম আবহাওয়ার সম্মুখীন হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা