চীনে ২০টি নতুন ভাইরাসের সন্ধান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুন, ২০২৫

চীনে ২০টি নতুন ভাইরাসের সন্ধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুন, ২০২৫ |
চীনে ফের নতুন ভাইরাসের সন্ধান মিলেছে। চীনের ইউনান প্রদেশে বাদুড়ের দেহে ২০টি নতুন ভাইরাসের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এর মধ্যে দু’টি ভাইরাস জিনগত ভাবে পূর্বপরিচিত দুই প্রাণঘাতী ভাইরাস হেন্দ্রা এবং নিপার নিকটাত্মীয়। নতুন ভাইরাস সংক্রান্ত এই গবেষণাটি ‘পিএলওএস প্যাথোজেনস’ নামের বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত হয়েছে। খবর এনডিটিভির। গবেষণাপত্রে জানানো হয়েছে, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ১৪২টি বাদুড়ের কিডনি (বৃক্ক) থেকে সংগ্রহ করা নমুনার উপর এই গবেষণাটি চালানো হয়। তারই ফলাফল স্বরূপ বিজ্ঞানীরা জেনেটিক পরীক্ষার মাধ্যমে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং একটি নতুন পরজীবী শনাক্ত করতে পেরেছেন। এগুলো সবই এর আগে অজানা ছিল। বিজ্ঞানীদের দাবি, নতুন আবিষ্কৃত ভাইরাসগুলোর মধ্যে কয়েকটি বাদুড়ের কিডনিতে পাওয়া গেছে। সেই

বিষয়টিই সবচেয়ে উদ্বেগজনক। কারণ কিডনিতেই মূত্র তৈরি হয়। সুতরাং, যদি কোনো ভাইরাস আক্রান্ত বাদুড় ফলের বাগান বা পানির উৎসের কাছাকাছি প্রস্রাব করে, তবে সেই ফল বা পানি দূষিত হয়ে যেতে পারে। যারা সেই দূষিত ফল বা পানি খাবেন বা পান করবেন, তাদের দেহে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। বিজ্ঞানীদের দাবি, ভবিষ্যতে যাতে আর এই ধরনের মহামারী না দেখা দেয়, তার জন্য আগে থেকেই তৈরি হতে হবে। আর তার জন্য এই নতুন ভাইরাসগুলো পরীক্ষা করে সেগুলোর প্রতিষেধক তৈরি করা দরকার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চীনে পাওয়া ভাইরাসগুলো নিয়ে আপাতত খুব বেশি ভয়ের কিছু নেই। তবে ভবিষ্যতে অন্যরকম কিছুও ঘটতে পারে। তাই সতর্কতা এবং

বিস্তারিত গবেষণা দরকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জীন ছাড়ানোর নামে লন্ডনে নারী-শিশু ধর্ষণের ২১টি ঘটনায় বাংলাদেশি ইমামের যাবজ্জীবন কিশোরগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা টাকা বাঁচাতে এয়ারপোর্টে শুয়েছি হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে উত্তাল রাজপথ: ইউনূস-নূরজাহানের বিচারসহ ১০ দফা দাবি ট্রাকসহ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ মালামাল লুট করা এনসিপির ২ শীর্ষ নেতা গ্রেপ্তার এনসিপি থেকে ২২ নেতার পদত্যাগ গায়েবি নারীকে নিহত স্ত্রী দাবিতে জুলাইর ভুয়া মামলা: শেখ হাসিনাসহ ৮৫ আসামির অব্যাহতির সুপারিশ বাংলাদেশে আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়ম নিয়ে গভীর উদ্বেগ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ল’ সোসাইটির জঙ্গিগোষ্ঠী আল হিম্মাহ’র প্রশিক্ষক সাবেক সেনা সদস্যকে দুর্গম টিলা থেকে গ্রেপ্তার, আলামত উদ্ধার আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে বাধা ‘টেকনিক্যাল মব’: মনজিল মোরসেদ পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪ দেশের বাজারে কমল স্বর্ণের দাম এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ভোক্তার নাভিশ্বাস ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প চীন ছাড়লেন ট্রাম্প উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী