খামেনিকে ‘হত্যার পরিকল্পনা’র কথা স্বীকার ইসরাইলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জুন, ২০২৫

খামেনিকে ‘হত্যার পরিকল্পনা’র কথা স্বীকার ইসরাইলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৫ |
ইরানে ইসরাইলের ১২ দিনের যুদ্ধে খামেনিকে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি স্বীকার করেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে সক্রিয়ভাবে হত্যা করতে চেয়েছিল ইসরাইলের সেনাবাহিনী। কিন্তু তাকে খুঁজে না পেয়ে পরিকল্পনা ভেস্তে যায়। যুদ্ধবিরতি চলার মাঝে ইসরাইলের প্রধান তিনটি সম্প্রচারমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কাটজ ইরানের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ কৌশল এবং খামেনিকে মারার পরিকল্পনা নিয়ে বিস্তারিতভাবে জানিয়েছেন। গত ১৩ জুন থেকে ইসরাইল এবং ইরানের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। দুই দেশের যুদ্ধ চালাকালে ইসরায়েলের নিশানা ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো। তবে খামেনিও ছিলেন ইসরায়েলের নিশানা। ইসরাইলের ‘চ্যানেল ১৩’-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘তিনি (খামেনি) আমাদের নজরে পড়লে তাকে মেরে ফেলতাম।

আমরা তাকে অনেক খুঁজেছি।’ কিন্তু খামেনি আত্মগোপনে চলে যাওয়ায় তাকে হত্যার পরিকল্পনা বাদ দেওয়া হয় বলে স্বীকার করেন কাটজ। খামেনিকে হত্যা করার সুযোগ মেলেনি জানিয়ে ইসরাইলের সরকারি সংবাদমাধ্যম ‘কান’-কে দেওয়া সাক্ষাৎকারে কাটজ বলেন, ‘আমাদের পরিকল্পনার কথা বুঝতে পেরেছিলেন খামেনি। সেকারণে তিনি মাটির নিচের গভীর বাঙ্কারে গা ঢাকা দেন।’ তিনি বলেন, ‘কেবল তা-ই নয়, খামেনি তার দেশের শীর্ষস্থানীয় কমান্ডদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন...এরপর তাকে নিশানা করা আর সম্ভব ছিল না।’ কাৎজ বলেন, ‘তবে তাই বলে তিনি (খামেনি) সুস্থির থাকবেন এমন কথা আমি বলব না। তার নাসরাল্লাহর (হিজবুল্লাহ নেতা) মৃত্যু থেকে শিক্ষা নেওয়া উচিত। যিনি দীর্ঘদিন ধরে বাঙ্কারে লুকিয়ে ছিলেন। খামেনিও একই কাজ করছেন।’ নাসরাল্লাহকে গতবছর ২৭

সেপ্টেম্বরে বৈরুতে বিমান হামলা চালিয়ে হত্যা করে ইসরাইল। আর এবারে ইরানে ইসরাইল বিমান হামলা চালিয়ে বেশ কয়েকজন ইরানি কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে। খামেনির জীবন ঝুঁকিতে পড়তে পারে বলেও ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দুইজনই হুঁশিয়ার করেছিলেন। যুদ্ধের পরিণতিতে ইরানে শাসব্যবস্থা পরিবর্তন হতে পারে বলে আভাস দিয়েছিলেন তারা। গত ১৭ জুন খামেনিকে হুঁশিয়ার করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, ‘আমরা জানি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কোথায় লুকিয়ে আছেন। তবে আমরা তাকে এখন হত্যা করব না।’ পরে অবশ্য ট্রাম্প সেই হুমকি থেকে সরে আসেন এবং জানান, ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের কোনো ইচ্ছা নেই যুক্তরাষ্ট্রের। শেষে ইসরাইল কাটজও জানান, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরাইল

খামেনিকে হত্যার পরিকল্পনা থেকে সরে এসেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হবিগঞ্জে নদীর বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Global oil prices fall nearly 2% ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮