হামাসের টানেল গুঁড়িয়ে দেওয়ার দাবি ইসরাইলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুন, ২০২৫

হামাসের টানেল গুঁড়িয়ে দেওয়ার দাবি ইসরাইলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুন, ২০২৫ |
উত্তর গাজায় হামাসের একটি টানেল গুঁড়িযে দেওয়ার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। শুক্রবার (২৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। ইসরাইলি সেনাবাহিনীর মতে, ২০১৪ সালে গাজায় যুদ্ধের সময় সেনাদের ওপর মারাত্মক হামলায় ব্যবহৃত উত্তর গাজার বেইত হানুনের একটি টানেল সম্প্রতি ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সেনারা ‘অপারেশন প্রোটেক্টিভ এজ’ চলাকালীন হামাস যোদ্ধাদের ব্যবহৃত ভূগর্ভস্থ পথ ধ্বংসের কাজ সম্পন্ন করেছে, যারা বেশ কয়েকজন ঊর্ধ্বতন ইসরাইলি সামরিক কর্মকর্তাকে হত্যা করেছিল। ইসরাইলি বাহিনী এর আগেও দাবি করেছে, ওই এলাকায় তাদের অভিযানে কয়েক ডজন সামরিক অবকাঠামো খুঁজে পেয়েছে, ধ্বংস করেছে এবং হামাস যোদ্ধাদের হত্যা করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী

সংগঠন হামাস। এতে প্রায় ১২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। ওইদিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, তখন থেকে গাজায় ৫৬ হাজার ২৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক লাখ ৩২ হাজার ৪৫৮ জন। এদিকে গাজায় আটক ইসরাইলি জিম্মিদের মুক্তির দাবিতে তেলআবিবে জড়ো হন তাদের পরিবার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি সরকারের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানান তারা। রাজনৈতিক স্বার্থে জিম্মিরা বলি হচ্ছেন বলে অভিযোগ করেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা