ইসরায়েলে ভয়াবহ আগুন, রূপ নিতে পারে দাবানলে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুন, ২০২৫

ইসরায়েলে ভয়াবহ আগুন, রূপ নিতে পারে দাবানলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুন, ২০২৫ |
ইসরায়েলের একটি বনভূমিতে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২৬ জুন) দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। আশঙ্কা করা হচ্ছে, এ আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ফের ইসরায়েলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হতে পারে ইহুদি বসতিও। জেরুজালেমের প্রবেশপথে রুট ১-এর কাছে আগুন লেগেছে। তা নেভাতে ব্যস্ত দমকলকর্মীরা। সর্বশেষ খবর অনুযায়ী, জেরুজালেমের হার হামেনুহোট কবরস্থান সংলগ্ন রুট ১-এর কাছে আগুন জ্বলছে। কাছেই শহরের প্রবেশপথ। আগুন ছড়ালে গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ হয়ে যেতে পারে। বনের আগুন ছড়িয়ে পড়া রোধে দমকলকর্মীরা কাজ করছে। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, জেরুজালেমের অগ্নিনির্বাপক কর্মীদের আগুন নেভাতে বেশ কয়েকটি অগ্নিনির্বাপক বিমান সহায়তা করছে। প্রয়োজনে বাইরে থেকে বিমান আনা হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞরা। এর

আগে গত মে মাসেই ইসরায়েল ভয়াবহ দাবানলের কবলে পড়ে। তখন ইসরায়েলের দখলকৃত শহর জেরুজালেমের পার্বত্য অঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করে। পরিস্থিতি এতই ভয়াবহ হয়ে ওঠে যে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর আন্তর্জাতিক অগ্নিনির্বাপণ সহায়তা চেয়ে এক ডজনেরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। সেটিকে কর্মকর্তারা ইসরায়েলের ইতিহাসের অন্যতম বৃহৎ দাবানল বলে অভিহিত করেন। ওই সময় জেরুজালেম-তেল আবিব মহাসড়কে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে। ফলে পুলিশ রাস্তা বন্ধ করে দেয় এবং আশেপাশের এলাকা থেকে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়। পরে বিভিন্ন দেশের সহায়তা অর্ধশতাধিক ফায়ার ফাইটার বিমান ও অগ্নিনির্বাপক কর্মী আধুনিক কৌশলে দাবানল নিয়ন্ত্রণে আনেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম