ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ
গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয়
মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের
ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে?
‘নতুন সংকট’ নিয়ে ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সতর্কবার্তা
‘নতুন সংকট’ নিয়ে ইরানকে সতর্ক করেছে জাতিসংঘের পরমাণু সংস্থা। সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি এ সতর্কবার্তা দেন।
বৃহস্পতিবার (২৬ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, যদি ইরান তাদের পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশে বাধা দেয় তবে বিশ্ব একটি নতুন সংকটের মুখোমুখি হতে পারে।
ফ্রান্সের একটি রেডিও নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে গ্রোসি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়নি। তবে এতে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। ইরান যদি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করে এবং পরিদর্শনে বাধা দেয়, তবে এটি আন্তর্জাতিক আইন ভঙ্গের শামিল হবে।
গ্রোসি জানান, আইএইএর উপস্থিতি কোনো উদারতামূলক উদ্যোগ নয়; বরং এটি
আন্তর্জাতিক দায়িত্ব। ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) সদস্য, তাই তাদের পরিদর্শন ব্যবস্থায় থাকতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান একতরফাভাবে আমাদের কার্যক্রমে বাধা দেয় তবে এটি বিশ্বকে নতুন সংকটের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে। এর আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইরানের সংসদ। ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতির পর এই পদক্ষেপ নিয়েছে দেশটি। ইরানের নূর নিউজ জানিয়েছে, দেশটির পার্লামেন্ট জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল পাস করেছে। সংবাদমাধ্যমটি সংসদের প্রেসিডিয়ামের একজন সদস্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পরিকল্পনার অধীনে, আইএইএ পরিদর্শকরা কেবল সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের স্পষ্ট অনুমোদনের মাধ্যমে
এবং সংস্থাটি যদি দেশের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দেন, তবেই ইরানে প্রবেশ করতে পারবেন।