ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান
কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা
কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা
যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা
ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে
প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে?
বিয়ের আসর থেকে কোটি টাকার খাম চুরি
সিঙ্গাপুরে একটি জমকালো বিয়ের অনুষ্ঠান থেকে প্রায় অর্ধকোটি টাকার সমপরিমাণ অর্থসহ একটি লাল রঙের খাম চুরির ঘটনায় এক হোটেলকর্মীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। চুরি যাওয়া অর্থের পরিমাণ ছিল ৫০ হাজার সিঙ্গাপুর ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৭ লাখ ৭০ হাজার টাকা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ঘটনার মূল হোতা হলেন ৩৬ বছর বয়সী লি ই উই, যিনি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের দায়িত্বে ছিলেন। গত এপ্রিল মাসে সিঙ্গাপুরের একটি অভিজাত হোটেলে আয়োজিত বিয়ের আসরে তিনি অতিথিদের উপহারের খামগুলো সংগ্রহস্থল থেকে সুযোগ বুঝে সবচেয়ে মূল্যবান খামটি চুরি করেন।
বিয়ের অনুষ্ঠানে মুহূর্তেই ছড়িয়ে পড়ে চুরির খবর। খামটি খুঁজে না পাওয়ায় বর-কনের পরিবারে নেমে আসে
বিষাদের ছায়া। এরপরই শুরু হয় তদন্ত। তদন্তে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে চোর শনাক্ত করা হয় লি ই উই হিসেবে। মঙ্গলবার (২৫ জুন) আদালতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে আদালত তাকে ক্ষতিগ্রস্ত দম্পতিকে পুরো অর্থ ফেরত দিতে নির্দেশ দেন। তবে সময়মতো ক্ষতিপূরণ না দিতে পারলে তাকে অতিরিক্ত ১০০ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে বলেও রায়ে উল্লেখ করা হয়। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, “আস্থা ও দায়িত্বশীলতার জায়গায় থেকে এমন প্রতারণা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।” বিশেষ করে যে কর্মী অতিথি সেবা ও আয়োজকদের পাশে থাকার কথা, সেই তিনিই
বিশ্বাসভঙ্গ করায় বিষয়টি আরও বেদনাদায়ক বলে মনে করছেন নেটিজেনরা।