বিয়ের অনুষ্ঠান থেকে প্রায় অর্ধকোটি টাকার খাম চুরি, অতঃপর… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুন, ২০২৫

বিয়ের অনুষ্ঠান থেকে প্রায় অর্ধকোটি টাকার খাম চুরি, অতঃপর…

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৫ |
সিঙ্গাপুরে বিয়ের অনুষ্ঠান থেকে বিপুল পরিমাণ অর্থসহ খাম চুরির দায়ে এক ব্যক্তিকে মঙ্গলবার সাজা দেওয়া হয়েছে। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, গত এপ্রিলে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ৫০ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার মূল্যমানের একটি লাল খাম চুরি হয়, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৭ লাখ ৭১ হাজার টাকা। এ ঘটনার আকস্মিকতায় ফিকে হয়ে যায় নবদম্পতির আনন্দ। অভিযুক্ত লি ই উইকে মঙ্গলবার এক বছরের কারাদণ্ড দেন দেশটির আদালত। পাশাপাশি ওই দম্পতিকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশও দেন আদালত। ক্ষতিপূরণ না দিলে তাকে আরো ১০০ দিন কারাদণ্ড ভোগ করতে হবে। শুনানিতে বলা হয়, যেই হোটেলে বিয়ের অনুষ্ঠানটি হচ্ছিল, ৩৬ বছর বয়সী লি মূলত

সেখানে খাবার পরিবেশনের কাজ করতেন। বিবিসির তথ্য অনুসারে, এশিয়ার বিভিন্ন সংস্কৃতিতে বিয়েতে আমন্ত্রিত অতিথিরা উপহারের পরিবর্তে লাল খামে অর্থ দিয়ে নবদম্পতিকে শুভ কামনা জানান। এই লাল খামগুলো মূলত অনুষ্ঠানের প্রবেশস্থলে টেবিলে রাখা একটি বড় বাক্সের মধ্যে জমা দিয়ে ভেতরে প্রবেশ করেন তারা। গত এপ্রিলে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে যখন সবাই ব্যস্ত ছিল তখন অভিযুক্ত লি এ রকমই দুটি বাক্স সরিয়ে ফেলেন। অবশ্য লি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন না। বাক্স দুটি নিখোঁজ হওয়ার বিষয়টি বুঝতে পারার পর অনুষ্ঠানের আয়োজকরা পুলিশের কাছে অভিযোগ জানান। শুনানিতে জানানো হয়, লি খুব দ্রুতই কয়েক শ ডলার নিজের কাপড় কেনার জন্য ব্যয় করেন এবং কয়েক ঘণ্টার মধ্যে ১২ হাজার ২০০

সিঙ্গাপুরিয়ান ডলার জুয়া খেলে খরচ করেন। এরপর তিনি চুরি করা অর্থের বেশির ভাগ দিয়ে অনলাইনে জুয়ার ক্রেডিট কেনেন এবং তিন দিনের মধ্যেই ১৯৫টি বাজি ধরেন। এর কয়েক দিন পর তাকে গ্রেপ্তারের সময় পুলিশ তার কাছ থেকে তিন হাজার সিঙ্গাপুরিয়ান ডলার জব্দ করে। প্রতিবেদন থেকে জানা যায়, সিঙ্গাপুরে নবদম্পতিদের শুভ কামনা জানিয়ে লাল খাম দেওয়ার প্রচলন বেড়েছে। তবে বর্তমানে এটি একপ্রকার অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে, যা নবদম্পতিদের বিয়ের খরচ ফিরে পাওয়ার সহযোগিতা হিসেবে ধরা হয়। এ ছাড়া অনলাইনে খুব সহজেই বিয়ের অনুষ্ঠান কোথায় ও কখন হবে সেই অনুযায়ী কত পরিমাণ অর্থ দেওয়া উচিত, তা জানা যায়। এসব তথ্য আবার প্রতিবছর পরিবর্তিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম