ইরানে বিজয়ের উল্লাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুন, ২০২৫

ইরানে বিজয়ের উল্লাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির পর ইরানে বইছে বিজয়ের আনন্দ। রাজপথ থেকে রাষ্ট্রীয় টেলিভিশন—সবখানেই ‘ঐতিহাসিক জয়’-এর আবহ। ইরানের শীর্ষ নেতারা বলছেন, এই যুদ্ধবিরতি প্রমাণ করে ইরান কেবল আঞ্চলিক নয়, এখন বৈশ্বিক পরাশক্তি হিসেবেও নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ একে ‘পশ্চিমাদের শিং ভেঙে দেওয়া বিজয়’ হিসেবে অভিহিত করে বলেন, “পূর্ব থেকে পশ্চিম—আজ সবাই ইরানকে নতুন চোখে দেখছে।” ইরান সংসদের স্পিকার গালিবাফের উপদেষ্টা মেহদি মোহাম্মাদি একধাপ এগিয়ে এটিকে ‘নতুন যুগের সূচনা’ বলেও মন্তব্য করেছেন। এদিকে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি রাষ্ট্রীয় সম্প্রচারে বলেন, “পারমাণবিক কর্মসূচি এখন আর কেউ থামাতে পারবে না। আমাদের অবস্থান অটল, এটা কেউ নাড়াতে

পারবে না।” মঙ্গলবার ( ২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এর আগেই ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করে, যাতে অন্তত চারজন নিহত হয়। ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত হলেও, ইরান কৌশলগতভাবে এটিকে ‘বিজয়’ হিসেবে ব্যবহার করছে। এর মাধ্যমে তারা ঘরোয়া জনমতকে নিজেদের পক্ষে আনতে চাইছে এবং আঞ্চলিক প্রভাব আরও জোরদার করতে উদ্যোগ নিচ্ছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিজয় মিছিল ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে যুদ্ধবিরতি। অনেকেই বলছেন, এই ‘বিজয় উৎসব’ আসলে জাতীয়তাবাদী আবেগ ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা ধরে

রাখার একটি কৌশল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর