পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে আরেক বাংলাদেশী জঙ্গির মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৫

পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে আরেক বাংলাদেশী জঙ্গির মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৫ |
পাকিস্তানে তালেবান ঘনিষ্ঠ সংগঠন টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে গোপালগঞ্জের এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম রতন ঢালী (২৪), বাড়ি মকসুদপুর উপজেলার হরিরচর গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। এসবির বিশেষ পুলিশ সুপার রওশন সাদিয়া আফরোজ জানিয়েছেন, পাকিস্তানের পক্ষ থেকে কিছুদিন আগেই রতনের মৃত্যুর খবর তাদের জানানো হয়। তিনি বলেন, “মাদারীপুরের ফয়সালের আগেই রতন নিহত হয়েছেন।” এর আগে মাদারীপুরের ফয়সাল নামে আরেক বাংলাদেশি যুবক পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনা অভিযানে নিহত হন। দুজনই ভারত হয়ে পাকিস্তান গিয়েছিলেন বলে জানিয়েছে এসবি। রতনের পরিবার জানায়, তিনি ঢাকায় একটি হিজামা সেন্টারে কাজ করতেন। পরে দুবাই যাওয়ার কথা বলে ২০২৩ সালের রমজানে দেশ ছাড়েন। পরিবার

তখন ভেবেছিল তিনি দুবাইয়ে আছেন। পরে পুলিশের মাধ্যমে জানতে পারে তিনি পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করছেন। রতনের বাবা আনোয়ার ঢালী বলেন, “ছেলে দুবাই যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয়েছিল। এখন শুনছি সে পাকিস্তানে মারা গেছে। যদি সত্যি হয়, আমি চাই তার লাশটা যেন দেশে আনা হয়।” এসবির তথ্যমতে, রতন ও ফয়সাল দুজনই বাংলাদেশের খিলগাঁও এলাকায় থাকা এক হিজামা সেন্টারের মালিক ইয়াসিন রাফি সিয়াম ওরফে সাইফুল্লাহ গুরাবার মাধ্যমে টিটিপির সঙ্গে যুক্ত হন। এখন পর্যন্ত পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে অন্তত পাঁচ বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার