ঢাকা লকডাউন প্রভাব: নটর ডেমে পরীক্ষা স্থগিত, মার্কেটও বন্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৫

আরও খবর

মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন

সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও

“আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা

মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র

এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী

বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি

ঢাকা লকডাউন প্রভাব: নটর ডেমে পরীক্ষা স্থগিত, মার্কেটও বন্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৫ |
বাংলাদেশ আওয়ামী লীগের আগামী ১৩ তারিখ দলের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির আনুষ্ঠানিক শুরুর আগেই এর প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীতে। সম্ভাব্য জনদুর্ভোগ ও নিরাপত্তার আশঙ্কায় রাজধানীর শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে। এরই অংশ হিসেবে ঐতিহ্যবাহী নটর ডেম কলেজ তাদের নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে এবং একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মার্কেটও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। কর্মসূচির দিনে শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তার কথা বিবেচনা করে নটর ডেম কলেজ কর্তৃপক্ষ একটি জরুরি সিদ্ধান্ত গ্রহণ করেছে। কলেজ থেকে প্রকাশিত নোটিশে জানানো হয়, আগামী ১৩ নভেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠেয় এইচএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষের কুইজ ও প্র্যাকটিক্যাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি

আগামী ১৬ নভেম্বর, রবিবার অনুষ্ঠিত হবে। যদিও নোটিশে সরাসরি রাজনৈতিক কর্মসূচির কথা উল্লেখ করা হয়নি, তবে অভিভাবক ও শিক্ষার্থীরা মনে করছেন, ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির কারণেই কলেজ কর্তৃপক্ষ এই প্রতিরোধমূলক সিদ্ধান্ত নিয়েছে, যাকে তারা স্বাগত জানিয়েছেন। একইভাবে, রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র রূপায়ণ লতিফা শামসুদ্দিন স্কয়ার কর্তৃপক্ষও বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। তাদের নোটিশে কারণ হিসেবে ‘বৈদ্যুতিক সাবস্টেশনের রক্ষণাবেক্ষণ’-এর কথা বলা হলেও, কর্মসূচির দিনেই এই সিদ্ধান্ত নেওয়ায় এটিকে অনেকেই কৌশল হিসেবে দেখছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী বলেন, "লকডাউনের মতো কর্মসূচিতে ক্রেতা সমাগম প্রায় শূন্য থাকে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং লোকসান থেকে বাঁচতে মার্কেট বন্ধ রাখাই শ্রেয়।" এই দুটি সিদ্ধান্ত প্রমাণ করে, রাজনৈতিক কর্মসূচির

আগেই রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হওয়ার পথে। আশঙ্কা করা হচ্ছে, আরও অনেক শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান একই ধরনের পদক্ষেপ নিতে পারে, যা বৃহস্পতিবারের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে শহরজুড়ে এক অঘোষিত অচলাবস্থা তৈরি করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ