বাংলাদেশে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৫

বাংলাদেশে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৫ |
ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান বাংলাদেশে ‘অবাধ, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক’ নির্বাচন নিশ্চিত করার জন্য মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বুধবার এক বিবৃতিতে বলেন, “নির্বাচন গণতন্ত্রের ভিত্তি এবং জনগণের ইচ্ছার সত্যিকারের প্রতিফলন। তাই নির্বাচন যেন মুক্ত, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হয়, তা নিশ্চিত করতে বর্তমান সরকারকে আমি অনুরোধ করছি।” হাউস অফ কমন্সের হ্যারো ইস্ট আসনের এমপি বব ব্ল্যাকম্যান বলেন, ইউনূস সরকার শপথ গ্রহণের সময় ‘আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং ন্যায়বিচার ও ন্যায্যতা নিশ্চিত করার’ প্রতিশ্রুতি দিয়েছিল। তবে গণতান্ত্রিক সংস্কার এবং সংবিধানিক মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠা প্রত্যাশিত মাত্রায় হয়নি। তিনি আরও বলেন, “ড. ইউনূস অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তাই তার নেতৃত্বে সরকারের দায়িত্ব সকল রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও

পরিচয়ের মানুষকে বাংলাদেশের পুনর্নির্মাণে অংশগ্রহণের সুযোগ দেওয়া।” বিশেষ করে জুলাই আন্দোলনের পর কঠিন পরিস্থিতির মুখোমুখি সংখ্যালঘুদের নিরাপত্তা ও সমাজে সমান অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে। বব ব্ল্যাকম্যান বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের প্রতিফলন উল্লেখ করে বলেন, “সংস্কৃতি, ভাষা ও আত্মপরিচয়ের জন্য সংগ্রাম করা মানুষের রাজনৈতিক অধিকার পুনঃস্থাপন এবং একটি ন্যায় ও সমতাভিত্তিক সমাজ গড়ার জন্য সহায়তা নিশ্চিত করতে হবে, যেখানে প্রতিশোধ বা বৈষম্যের কোনো জায়গা থাকবে না।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ