লীগ আহূত লকডাউনে, পেছানো হলো জাপান অ্যাম্বাসির অনুষ্ঠান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ November, ২০২৫

লীগ আহূত লকডাউনে, পেছানো হলো জাপান অ্যাম্বাসির অনুষ্ঠান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ November, ২০২৫ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগভুক্ত DJS Japanese Language Club আয়োজিত “১ম জাপানিজ স্পিচ কনটেস্ট, ২০২৫”-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবার কথা ছিলো। কিন্তু, অপরিহার্য কারণবশত পূর্বনির্ধারিত সময়সূচি পরিবর্তন করে প্রতিযোগিতাটি এখন অনুষ্ঠিত হবে রবিবার, ১৬ই নভেম্বর ২০২৫। ভেন্যু নির্ধারণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়াম। ক্লাবের সাধারণ সম্পাদক পিয়াস কুমার পাল আয়োজক কমিটির পক্ষে অনিবার্য কারণবশতঃ এই পরিবর্তনের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে পরিবর্তিত তারিখে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী, অতিথি ও ভাষাপ্রেমীদের উদ্দীপনামূলক উপস্থিতি কামনা করলেও; সূত্র মারফত জানা যায় যে, ১৩ তারিখ উপলক্ষে আওয়ামী লীগের ডাকা লকডাউনে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ নাজুক হয়ে উঠেছে। একইসাথে উত্তপ্ত হয়ে উঠেছে

রাজপথের রাজনীতি। তাই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক জাপান অ্যাম্বাসি এবং জাপান ফাউন্ডেশন ১৩ তারিখে অনুষ্ঠান জারি রাখতে সম্মত হয় নি। জানা যায়, জাপানিজ স্টাডিজ বিভাগের সাদা দলপন্থি এক প্রভাবশালী শিক্ষক অনুষ্ঠানটি ১৩ তারিখেই আয়োজনে জোর প্রদান করলেও পরবর্তীতে তা ধোপে টিকে নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার পাকিস্তানের বিপক্ষে গতির লড়াইয়ে নামছে ভারত জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের রেকর্ড হার ২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাচারকালে দুজন গ্রেপ্তার ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িকে পরিত্যক্ত উল্লেখ করায় আরমা দত্তের আইনি নোটিশ দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, নিষ্পত্তি তিনটি