রহস্যজনক ওড়াউড়িতে ব্যস্ত ট্রাম্পের ‘ডুমসডে প্লেন’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুন, ২০২৫

রহস্যজনক ওড়াউড়িতে ব্যস্ত ট্রাম্পের ‘ডুমসডে প্লেন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ডুমসডে প্লেন’ ইরান-ইসরাইল যুদ্ধের মধ্যে অস্বাভাবিক ওড়াউড়িতে ব্যস্ত। মঙ্গলবার ট্রাম্পের জরুরি কমান্ডে নিয়োজিত এই বিমানটি রহস্যজনকভাবে লুইজিয়ানা থেকে মেরিল্যান্ডের একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করে। যা বেশ রহস্যের জন্ম দিয়েছে। বোয়িং-৪ ‘নাইটওয়াচ’ বিমানটি ‘ডুমসডে প্লেন’ নামেও বেশ পরিচিত। সংকটকালীন মুহূর্তে গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের জন্য উড়ান কমান্ড হিসেবে কাজ করে এই বিমান। এটিকে পারমাণবিক হামলা এবং যেকোনো সামরিক পদক্ষেপের হুমকি বিবেচনা করে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। বিমানটি শ্রেভপোর্ট থেকে মঙ্গলবার বিকেল ৫টা ৫৬ মিনিটে যাত্রা শুরু করে। পরে সেটি উপকূলের দিকে উড়ে যায়। ভার্জিনিয়া এবং উত্তর ক্যারোলিনার সীমান্ত পাড়ি দিয়ে রাত ১০টা ১ মিনিটে অ্যান্ড্রুজ ঘাঁটিতে অবতরণ করে। সেখানে বিমানটি চার

ঘণ্টা অবস্থান করেছে বলে জানা গেছে। পর্যবেক্ষকদের কেউ কেউ বিশ্বাস করেন, মধ্যপ্রাচ্যে পারমাণবিক যুদ্ধের ক্রমবর্ধমান আশঙ্কার মধ্যে প্রেসিডেন্টের বাড়তি নিরাপত্তার ওপর বিশেষ পদক্ষেপের সঙ্গে এই ওড়াউড়ির যোগসূত্র থাকতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা