ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
স্ত্রীকে ভিডিও কলে রেখে জীবনের ইতি টানলেন খলিলুর
সাভারের ব্যাংক কলোনি এলাকার একটি ফ্ল্যাট থেকে খলিলুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ভিডিও কলে রেখে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে নিহতের পরিবার।
মঙ্গলবার (১০ জুন) ভোররাতে সাভার পৌরসভার ব্যাংক কলোনির বাসা থেকে ফ্ল্যাটের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
নিহত খলিলুর রহমান রাজধানীর ধানমন্ডিস্থ একটি বেসরকারি হাসপাতালের মার্কেটিং পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ঢাকার ধামরাই উপজেলার চরসুঙ্গর গ্রামে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্ত্রী খুশবু রহমান সোমবার বাবার বাড়ি চলে যান। রাতের গভীরে খলিলুর স্ত্রীকে ভিডিও কল করেন। সেই ভিডিও কলে থাকা অবস্থাতেই সিলিং ফ্যানের
সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। খুশবু রহমান বিষয়টি সঙ্গে সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদের জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।