ঈদের ছুটিতে সাদা পাথরে পর্যটকের সমাগম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুন, ২০২৫

ঈদের ছুটিতে সাদা পাথরে পর্যটকের সমাগম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৫ |
ঈদুল আজহার ছুটিকে ঘিরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিখ্যাত সাদা পাথর পর্যটন কেন্দ্রে ভিড় জমিয়েছেন হাজারো ভ্রমণপিপাসু মানুষ। ঈদের প্রথম দিন থেকেই এই জনপ্রিয় পর্যটন স্পটে বাড়তে থাকে দর্শনার্থীদের আগমন। সাদা পাথরের স্বচ্ছ জলধারা, পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ও খোলামেলা পরিবেশ আকৃষ্ট করছে দেশি-বিদেশি পর্যটকদের। পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন প্রকৃতির এই অপার রূপ উপভোগ করতে। পর্যটকদের নিরাপত্তা ও সুশৃঙ্খলভাবে চলাচলের জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পর্যটক সালমান হাদি বলেন, সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্যে মন ছুঁয়ে গেছে। ঈদের ছুটিতে এমন জায়গায় সময় কাটাতে পেরে খুব ভালো লাগছে। স্থানীয় সাংবাদিক আব্দুল জলিল বলেন, আশা করছি এবারও পর্যটকদের ঢল

নামবে। সাদা পাথর পর্যটকদের বরণ করতে প্রস্তুত। পর্যটকদের বাড়তি চাপ সামাল দিতে অতিরিক্ত নৌযান ও গাইড সরবরাহ করা হয়েছে। তবে, অনেকেই পর্যাপ্ত অবকাঠামো ও পরিচ্ছন্নতা ব্যবস্থা উন্নয়নের দাবি জানিয়েছেন। প্রতি বছর ঈদ উপলক্ষে সাদা পাথরে বিপুলসংখ্যক পর্যটকের সমাগম ঘটে। এবারও এর ব্যতিক্রম হয়নি। উল্লেখ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নিরাপত্তাজনিত কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর গত ৫ জুন বৃহস্পতিবার সাদা পাথর পর্যটন এলাকাটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার বলেন, পর্যটকদের নিরাপত্তায় প্রতিবারের মতো এবারও টুরিস্ট পুলিশের একটি টিম থাকবে এবং আনসার ও স্বেচ্ছাসেবী সদস্যরা থাকবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট