পাহাড় আর প্রকৃতির রূপ দেখতে বান্দরবানে বাড়ছে পর্যটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৬

পাহাড় আর প্রকৃতির রূপ দেখতে বান্দরবানে বাড়ছে পর্যটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৬ |
ঈদের ছুটিতে পর্যটকের ভিড়ে মুখর হয়ে উঠেছে পার্বত্য জেলা বান্দরবান। সবুজ পাহাড় আর নীল আকাশ দেখতে প্রকৃতিপ্রেমী মানুষের ঢল নামছে পাহাড় ঘেরা বান্দরবানে। দেশে চলছে সরকারি টানা সাত দিনের ছুটি। অন্যদিকে জেলা প্রশাসন থেকে জেলার বিভিন্ন বিনোদনকেন্দ্রে প্রবেশ মূল্য ছাড় দেওয়া হয়েছে। সবমিলিয়ে এবার পরিবার-পরিজন নিয়ে দেশি-বিদেশি পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন বান্দরবানের বিভিন্ন বিনোদনকেন্দ্রে। ঈদের এবারের ছুটিতেও জেলার মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরিসহ বিভিন্ন পর্যটন স্পটগুলো এখন পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। ঈদের এবারের বন্ধে পাহাড়, প্রকৃতি আর নদীর অপরূপ রূপ দেখে বিমোহিত হচ্ছে পর্যটকরা। চট্টগ্রামের পতেঙ্গা থেকে বান্দরবানের নীলাচল পর্যটনকেন্দ্রে বেড়াতে আসা পর্যটক রুমী বড়ুয়া জানান, ঈদের ছুটিতে বান্দরবান আসলাম, পাহাড়, প্রকৃতি আর ঝর্ণার অপরূপ

রূপ দেখে মুগ্ধ হলাম। ঢাকা থেকে বান্দরবানের মেঘলা পর্যটনকেন্দ্রে বেড়াতে আসা পর্যটক আবু সাইদ জানান, শিশুদের বিদ্যালয় ছুটি আর আমার অফিসও ছুটি টানা সাত দিন। এই ছুটিকে আরও আনন্দদায়ক করে তুলতে পরিবার-পরিজন নিয়ে বান্দরবান ঘুরতে চলে আসলাম। বান্দরবান না আসলে বুঝতেই পারতাম না কতটা সুন্দর পাহাড়-প্রকৃতি আর এখানকার সংস্কৃতি। পাহাড় আর প্রকৃতির রূপ দেখতে বান্দরবানে বাড়ছে পর্যটক এদিকে বান্দরবানে ভ্রমণে আসা পর্যটকরা যেন নিরাপদে পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণ করতে পারে সেজন্য সার্বিক নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন, বিভিন্ন পর্যটনকেন্দ্রে দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান জোনের ইনচার্জ মো. মহিদুল ইসলাম জানান, ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান জোন সর্বদা পর্যটকদের সেবায় বান্দরবানে কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান,

যেকোনো বন্ধে বান্দরবানে পর্যটকদের পরিমাণ বাড়তে থাকে আর আমাদের ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান জোনের সদস্যরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে পর্যটনকেন্দ্রে আগত পর্যটকদের নিরাপত্তায় কাজ করে। বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস জানান, পর্যটকদের সুবিধার্থে ২৮ ও ২৯ মে দুই দিন জেলা প্রশাসন পরিচালিত বান্দরবানের পর্যটনকেন্দ্রে প্রবেশ মূল্য ছাড় করে দেওয়া হয়েছে। এছাড়াও পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ল্যাবে মানবদাঁত তৈরির পথে বিজ্ঞানীরা, চিকিৎসায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন জিদান থেকে এনজো ফার্নান্দেজ—বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখেছেন কারা বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম? গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ভারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ