কাশ্মীরে আইফেল টাওয়ারের চেয়েও উঁচু রেলসেতু উদ্বোধন মোদির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুন, ২০২৫

কাশ্মীরে আইফেল টাওয়ারের চেয়েও উঁচু রেলসেতু উদ্বোধন মোদির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৫ |
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সর্বোচ্চ রেলসেতু ‘চেনাব রেল ব্রিজ’-এর উদ্বোধন করেছেন। জম্মু ও কাশ্মীরের রেয়াসি জেলার চেনাব নদীর ওপরে নির্মিত এই সেতুটি উচ্চতায় প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারকেও ছাড়িয়ে গেছে। খবর আল-জাজিরার। ইস্পাত ও কংক্রিট দিয়ে তৈরি ১,৩১৫ মিটার দীর্ঘ এই সেতুর মূল আর্চ চেনাব নদীর পানি পৃষ্ঠ থেকে ৩৫৯ মিটার (১,১৭৭ ফুট) উঁচুতে—যা আইফেল টাওয়ারের (৩৩০ মিটার) চেয়েও ২৯ মিটার উঁচু। ভারতীয় রেলওয়ে জানিয়েছে, এটি আগামী ১২০ বছর টিকে থাকবে এবং ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগের ঝড়েও স্থির থাকবে। চেনাব সেতুটি ‘উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ (USBRL)’ প্রকল্পের অংশ, যার মাধ্যমে কাশ্মীর উপত্যকা প্রথমবারের মতো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে রেলপথে যুক্ত হলো। এই ২৭২

কিলোমিটার দীর্ঘ রেলপথে রয়েছে ৩৬টি সুড়ঙ্গ ও ৯৪৩টি সেতু। প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘এই প্রকল্প কেবল প্রকৌশল নয়, এটি নতুন ভারতের আত্মবিশ্বাসের প্রতীক।’ আগামীকাল ৭ জুন থেকে শ্রীনগর ও কাত্রার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল শুরু করবে। এই রেল সংযোগ কাশ্মীরের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিপজ্জনক পাহাড়ি পথের পরিবর্তে এখন সাশ্রয়ী, নিরাপদ ও নিরবচ্ছিন্ন যাতায়াতের পথ খুলে গেল কাশ্মীরবাসীর জন্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া