ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ইলন মাস্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৫

ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ইলন মাস্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যয় সংকোচন নীতির কার্যক্রম শেষ হয়ে আসছে। এর ফলে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর সরকারি দক্ষতা বিভাগ বা ডিওজিই’র দায়িত্ব পান ইলন মাস্ক। ইলন মাস্ককে ‘বিশেষ সরকার কর্মচারী’ হিসেবে নিয়োগ করা হয়েছিল। এক্ষেত্রে তিনি প্রতি বছর ১৩০ দিন সরকারি দায়িত্ব পালন করতে পারবেন। চলতি বছরের ২০ জানুয়ারি ট্রাম্প দায়িত্ব গ্রহণ করেন। সে হিসেবে মে মাসেই মাস্কের দায়িত্ব পালনের দিনক্ষণ শেষ হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে মাস্ক সরকারি দপ্তরের দায়িত্ব দেওয়ার কারণে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি ব্যয় সংকোচন সংস্থাটি সরকারের সর্বত্র

একটি অংশ হয়ে উঠবে।’ তিনি আরও বলেন, ‘সরকারের বিশেষ কর্মচারী’ হিসেবে দায়িত্ব পালনের সময়সীমা শেষ। এজন্য আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানায়। কারণ তিনি আমাকে ব্যয় সংকোচন করার দায়িত্ব দিয়েছিলেন। মাস্ক বলেন, সময়ের সঙ্গে সঙ্গে সংস্থাটি আরও শক্তিশালী হবে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা সংবাদ সংস্থা সেমাফোরকে জানিয়েছে, মাস্কের সরকারি দায়িত্ব পালনের কার্যক্রম বুধবার রাতেই শেষ হবে। সূত্র: বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে? ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২ ‘অপহৃত’ সেই শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান