সচিবালয়ে কঠোর নিরাপত্তা জোরদার, ঢুকতে পারেননি সাংবাদিকরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মে, ২০২৫

সচিবালয়ে কঠোর নিরাপত্তা জোরদার, ঢুকতে পারেননি সাংবাদিকরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ |
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর অনুমোদনের প্রতিবাদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সেখানে মোতায়েন করা হয়েছে সোয়াত ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের। মঙ্গলবার (২৭ মে) সকালে দেখা গেছে, সচিবালয়ের গেটের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেন। কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া আর অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সাংবাদিকরাও সকালে প্রবেশ করতে পারেননি। সাংবাদিকরা সচিবালয়ের বাইরে প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন। কখন তারা সচিবালের ভেতরে প্রবেশ করবেন সে সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। এতে করে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা সচিবালয়ের ভেতরে চলমান

আন্দোলন কাভার করার জন্য ঢুকতে পারছেন না। সচিবালয়েলয়ের ভেতরে কর্মচারীদের বিক্ষোভ মিছিল চলছে। এর আগে সোমবার (২৬ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সচিবালয়ে মঙ্গলবার সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এতে আরও বলা হয়, অনিবার্য কারণবশত মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করা হলো। সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অনুমোদনের প্রতিবাদে গতকাল সোমবার টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের প্রধান ফটক আটকে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আজ মঙ্গলবারও সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল করছেন কর্মকর্তা কর্মচারীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান