ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি
প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে
টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ
রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি
রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা
বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু
সংকীর্তনে হামলা- ইউনুস–জামাতের নীরব আশ্রয়ে উগ্রবাদ এখন মকরসংক্রান্তির উৎসবকেও রেহাই দিচ্ছে না।
মকরসংক্রান্তির মতো ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবেও সংখ্যালঘুদের নিরাপত্তা নেই—বাহুবল উপজেলার নোয়াগাঁও বহর, শান্তিবাগ পঞ্চায়েতের নগর সংকীর্তনে অতর্কিত হামলা সেই বাস্তবতাই আবার প্রমাণ করল। স্বর্গীয় প্রদন্য চন্দ্র নাথ মহাশয়ের বাড়িতে নগর সংকীর্তন শেষে ফেরার পথে হামলার শিকার হন পঞ্চায়েতের মুরব্বিরা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শাহপরান থানা শাখার সভাপতি শ্রী বীরেশ দেব নাথ দেবু গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। আরও একজন আহত ব্যক্তি কার্ডিওলজি বিভাগে ভর্তি আছেন এবং শ্রী হেমেন্দ্র দেব নাথ তরনীও আহত হয়েছেন।
এই ঘটনা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়। অবৈধ জামাতি ইউনুস সরকারের সময়ে সারাদেশজুড়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, নিপীড়ন, মন্দিরে হামলা ও হত্যার ধারাবাহিকতা
ভয়ংকরভাবে বেড়েছে। ক্ষমতার ছায়া পেয়ে উগ্রবাদীরা এখন প্রকাশ্যে ধর্মীয় অনুষ্ঠানে হামলা চালাচ্ছে, আর রাষ্ট্রীয় জবাবদিহি অনুপস্থিত। এখন আর ধোঁয়াশা রাখার সুযোগ নেই। অবৈধ ইউনুস শুধু ব্যর্থ নন, তিনি এই উগ্রবাদী তাণ্ডবের নীরব রক্ষাকবচ। তাঁর ক্ষমতা দখলের পর থেকেই সংখ্যালঘুদের ওপর হামলা, মন্দির ভাঙচুর, রক্তপাত যেন নিয়মে পরিণত হয়েছে।