ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা
ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী
এআইআইবি সহায়তা অনিশ্চিত, জ্বালানি বাজার অস্থিরতায় বাজেট বাস্তবায়নে বাড়ছে চাপ
ইউনূস সরকারের ‘বিলাসী’ ঋণের বিশাল বোঝা জেন জির কাঁধে?
ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ
যুক্তরাজ্যের পর এবার আজহারীকে ‘চরমপন্থী ইসলামি বক্তা’ আখ্যায় অস্ট্রেলিয়া থেকেও বহিষ্কার
২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল
অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের
চার দফা দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সব দপ্তরে পূর্ণদিবস কর্মবিরতির ডাক দিয়েছেন শুল্ক-কর কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে।
রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ নেতারা। এ সময় উপকমিশনার আবদুল কাইয়ুম, উপকর কমিশনার রইসুন নেসা বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতায় থাকবে না। এ ছাড়া ওষুধ ও জীবন রক্ষাকারী সরঞ্জাম আমদানিও কর্মবিরতির আওতামুক্ত থাকবে।
যে চার দাবিতে আন্দোলন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ, সেগুলো হলো- ১. জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা। ২. অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণ করা। ৩. রাজস্ব সংস্কারবিষয়ক
পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা। ৪. এনবিআরের প্রস্তাবিত খসড়া ও পরামর্শক কমিটির সুপারিশ ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে রাজস্বব্যবস্থার সংস্কার নিশ্চিত করা। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে আজ (রোববার) সারা দিন রাজধানীর আগারগাঁও এনবিআর ভবনে কর্মবিরতি কর্মসূচি চলেছে। বেশির ভাগ শুল্ক-কর কর্মকর্তা-কর্মচারীরা এনবিআরের নিচতলায় প্রধান ফটকের পাশেই সারা দিন অবস্থান নিয়েছেন। বন্ধ থাকে প্রবেশের প্রধান দুই ফটক। ফলে এনবিআরের কার্যক্রম কার্যত বন্ধ আছে। গত ১২ মে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। এই
সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।