সবার জন্য সতর্কবার্তা দিল পুলিশ সদর দপ্তর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মে, ২০২৫

সবার জন্য সতর্কবার্তা দিল পুলিশ সদর দপ্তর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৫ |
পুলিশের পরিচয়ে প্রতারণা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি সংঘবদ্ধ চক্র। তারা বিভিন্ন পুলিশ কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রতারণা করছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। রোববার দুপুরে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সম্প্রতি প্রতারকদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। এসব প্রতারক নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। কখনো পুলিশ কর্মকর্তার পরিচয়ে ফোন করছে, আবার কখনও সামাজিক মাধ্যমে তাদের ছবি ও নাম ব্যবহার করছে। এআইজি ইনামুল হক বলেন, সাধারণ মানুষকে অনুরোধ করছি— কেউ যদি পুলিশের পরিচয়ে সন্দেহজনকভাবে কোনো বার্তা বা ফোন

পান, তাহলে সেটি যাচাই করে দেখুন। কোনোভাবেই যেন প্রতারকদের ফাঁদে পা না দেন। তিনি আরও জানান, প্রতারকচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। প্রতারণা প্রতিরোধে সচেতনতা সবচেয়ে বড় শক্তি বলেও মন্তব্য করেন তিনি। পুলিশ সদর দপ্তর থেকে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি এমন প্রতারণার শিকার হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ পুলিশ জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া