ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা
ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী
এআইআইবি সহায়তা অনিশ্চিত, জ্বালানি বাজার অস্থিরতায় বাজেট বাস্তবায়নে বাড়ছে চাপ
ইউনূস সরকারের ‘বিলাসী’ ঋণের বিশাল বোঝা জেন জির কাঁধে?
ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ
যুক্তরাজ্যের পর এবার আজহারীকে ‘চরমপন্থী ইসলামি বক্তা’ আখ্যায় অস্ট্রেলিয়া থেকেও বহিষ্কার
২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল
ঈদে সাংবাদিকদের ছুটি বৃদ্ধি ও বেতন-বোনাস পরিশোধের দাবি বিএফইউজে-ডিইউজে’র
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সাংবাদিকদের চলতি মাসের বেতনসহ বোনাস প্রদান এবং সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত ছুটির সাথে সমন্বয় করে সংবাদপত্রে ছুটি বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
আজ শনিবার (২৪ মে) বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী ও ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ঈদের ছুটি আসন্ন। এখনও অনেক প্রতিষ্ঠান সাংবাদিকদের বেতন ভাতা পরিশোধ করেনি। অনেকে নিয়ম কানুনের তোয়াক্কা না করে সাংবাদিকদের নামমাত্র বেতন দিয়ে আসলেও ঈদ উপলক্ষে সেই বেতন ও বোনাস পরিশোধে নানা টালবাহানা করছে। অথচ এসব প্রতিষ্ঠান
ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের ঘোষণা দিয়ে সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করে আসছে। নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানান। অন্যথায় পরবর্তীতে সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তির সকল ক্ষেত্রে ইউনিয়ন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে। এদিকে ঈদুল আযহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য ইতিমধ্যে ১০দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সাংবাদপত্রে ছুটির বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেয়নি। বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ সরকারি কর্মচারীদের ছুটির সাথে সমন্বয় করে সংবাদপত্রে ন্যুনতম এক সপ্তাহ ছুটি ঘোষণার দাবি জানান।