হায়দ্রাবাদের ভবনে ভয়াবহ আগুন, বহু মানুষের প্রাণহানি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মে, ২০২৫

হায়দ্রাবাদের ভবনে ভয়াবহ আগুন, বহু মানুষের প্রাণহানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৫ |
দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের ঐতিহাসিক চারমিনার সংলগ্ন এলাকায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। রোববার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। ভারতীয় গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটির নিচতলায় একটি গহনার দোকান ছিল এবং উপরের তলাগুলোতে আবাসিক ফ্ল্যাট ছিল। আগুন লাগার সময় ভবনের ভেতরে থাকা বেশ কয়েকজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় এবং দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জি কিশন রেড্ডি ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘এ দুর্ঘটনার কারণ বিদ্যুতের সর্ট সার্কিট। এতে বহু মানুষের প্রাণহানি হয়েছে’। হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি বলেন, কিছু বাসিন্দা ভেতর থেকে দরজা

বন্ধ করে দিয়েছিলেন।উদ্ধার অভিযানের জন্য ফায়ার সার্ভিসের অন্তত ১১টি ইঞ্জিন, একটি অগ্নিনির্বাপক রোবট এবং কয়েক ডজন দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। এদিকে তেলেঙ্গানার ফায়ার সার্ভিসের মহাপরিচালক ওয়াই নাগি রেড্ডি জানান, অগ্নিকাণ্ডের সময় তিনতলা ভবনটিতে মোট ২১ জন অবস্থান করছিলেন। ১৭ জনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তারা বাঁচেননি। ভবনটির সিঁড়ি ছিল অত্যন্ত সরু এবং একটি মাত্র নির্গমনের পথ থাকায় পালানো অসম্ভব হয়ে পড়ে। অন্যদিকে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানানো হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। তিনি এক্সে দেওয়া এক শোকবার্তায় বলেছেন, ‘এই প্রাণহানিতে আমি গভীরভাবে মর্মাহত’। নির্মাণে অনিয়মই বারবার বিপর্যয়ের কারণ ভারতের শহরগুলোতে অগ্নিকাণ্ড নতুন

কিছু নয়। ভবন নির্মাণে নিয়ম না মানা এবং নিরাপত্তা বিধি উপেক্ষা করার কারণে প্রায়শই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ এই মর্মান্তিক দুর্ঘটনা একবার আবারও দেশটির শহুরে অবকাঠামোর দুর্বলতা ও নিয়ন্ত্রণহীনতার চিত্র তুলে ধরেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ ১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত