আসছেন সেই ফাহমিদুল, এবার সুযোগ পাবেন তো? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মে, ২০২৫
     ৫:০৬ পূর্বাহ্ণ

আসছেন সেই ফাহমিদুল, এবার সুযোগ পাবেন তো?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৫ | ৫:০৬ 115 ভিউ
এখনো বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে জড়াননি ফাহমিদুল ইসলাম। তবে এর আগেই দেশের ফুটবল ভক্তদের কাছে বেশ পরিচিতি পেয়েছেন তিনি। বিশেষ করে গত মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে ক্যাম্পে ডাক পেলেও চূড়ান্ত দলে জায়গা পাননি এই ইতালি প্রবাসী ফুটবলার। তবে তাকে বাদ দেওয়ার প্রতিবাদে সমালোচনার ঝড় ওঠে। তবে দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আসন্ন ম্যাচের জন্য ফের ক্যাম্পে ডাক পেয়েছেন ফাহমিদুল। ক্যাম্পে আবারও ডাক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব ওলবিয়া ক্যালসিও। ইতালির চতুর্থ স্তরের ক্লাব ক্যালসিতে খেলেন ফাহমিদুল। ক্লাবটি নিজেদের ফেসবুক পেজে ফাহমিদুলকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছে। সেখানে তারা জানিয়েছে, ফাহমিদুলের বাংলাদেশ দলের ক্যাম্পে

ডাক পাওয়ার কথা। আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। ৪ জুন রয়েছে একটি প্রীতি ম্যাচ। এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ক্যাম্প শুরু হবে ৩১ মে থেকে। ভারতের বিপক্ষে ম্যাচে সুযোগ না পেলেও হাল ছাড়েননি ফাহমিদুল। নিজেকে প্রমাণের সুযোগের অপেক্ষায় থাকার কথা জানিয়েছিলেন। এবার সে সুযোগ পাবেন কিনা, তা সময়ই বলে দেবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার