ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২
বাঁশখালীতে কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রলীগের নেতাকর্মীরা
থমকে গেছে এমআরটির উন্নয়নমূলক কাজ, বারিধারা-নতুনবাজার এলাবাসীর ভোগান্তি চরমে
ঘুস নিয়ে এসআইয়ের দর কষাকষির অডিও ভাইরাল, অতঃপর…
ছাত্রীকে ধর্ষণের আলোচিত মামলায় সেই শিক্ষক ৩ দিনের রিমান্ডে
সাড়ে ছয় কোটি টাকা মূল্যের সোনার বারসহ তিনজন গ্রেফতার
ঘরে ঢুকে ঘুমন্ত নারীর শ্লীলতাহানি, থানায় মামলা
বগুড়ার ধুনটে স্বামী পরিত্যক্তা এক নারীর ঘরে ঢুকে তাকে শ্লীলতাহানির অভিযোগে আনারুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। গত ২২ এপ্রিল রাতে উপজেলার বেলকুচি গ্রামে ওই ঘটনায় গ্রাম্য মাতবরদের কাছে বিচার পাননি। বাধ্য হয়ে তিনি রোববার রাতে ধুনট থানায় এ মামলা করেন।
পুলিশ ও এজাহার সূত্র জানায়, প্রায় দেড় যুগ আগে ওই নারীর সঙ্গে তার স্বামীর ছাড়াছাড়ি হয়। এরপর তিনি একমাত্র ছেলেকে নিয়ে ধুনট উপজেলার বেলকুচি গ্রামে বাবার বাড়িতে আশ্রয় নেন। ছেলে চাকরির কারণে ঢাকায় থাকায় ওই নারী বাড়িতে একাই থাকেন।
গত ২২ এপ্রিল রাতে তিনি নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। বাড়িতে কেউ না থাকার সুযোগে একই গ্রামের মৃত নেদু মণ্ডলের
ছেলে আনারুল ইসলাম ঘরে ঢুকে তার শ্লীলতাহানি করেন। ঘুম ভেঙে তিনি চিৎকার দিলে আনারুল পালিয়ে যান। ভুক্তভোগী নারী পরদিন বিষয়টি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের (মাতবর) অবহিত করেন; কিন্তু তারা আপস-মীমাংসার নামে সময়ক্ষেপণ করেন। বিচার না পেয়ে তিনি রোববার রাতে ধুনট থানায় আনারুলের বিরুদ্ধে মামলা করেন। সোমবার বিকালে ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, মামলা রেকর্ড করা হয়েছে। তদন্তসাপেক্ষে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।