পাক-ভারত যুদ্ধবিরতি হলেও স্থগিত থাকছে সিন্ধু পানি চুক্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মে, ২০২৫

পাক-ভারত যুদ্ধবিরতি হলেও স্থগিত থাকছে সিন্ধু পানি চুক্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৫ |
বেশ কয়েকদিনের ভয়াবহ সংঘর্ষের পর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে পৌঁছালেও ‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিতই রয়ে গেছে। দুই দেশের চারজন সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তির আওতায় দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশ সিন্ধু নদ ও তার উপনদীগুলোর পানি বণ্টন করে থাকে। পাকিস্তানের কৃষিক্ষেত্রের ৮০ শতাংশের পানির জোগান এই চুক্তির মাধ্যমেই নির্ভর করে। ভারত গত মাসে কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং তারই প্রতিক্রিয়ায় চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। যদিও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে, তারা এই একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ

নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও অচল অবস্থায় থেকে গেল সিন্ধু পানি চুক্তি। পাকিস্তানের পানি মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানান, ‘সিন্ধু পানি চুক্তি যুদ্ধবিরতির আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল না।’ ভারত সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও বলেন, ‘এই বিষয়ে আমাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।’ রয়টার্স জানায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পাকিস্তানের পানি মন্ত্রণালয় ও তথ্যমন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কাশ্মীর হামলার পর ভারত-পাকিস্তান একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপ গ্রহণ করে—এর মধ্যে সীমান্ত বন্ধ, বাণিজ্য স্থগিত এবং ভিসা কার্যক্রম বন্ধ রাখাও অন্তর্ভুক্ত। ভারত সরকারের দুই কর্মকর্তা জানান, ‘সব ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা- যেমন, বাণিজ্য ও ভিসা স্থগিতকরণ—চলমান

থাকবে, যদিও সাময়িকভাবে গোলাগুলি বন্ধ রয়েছে।’ উল্লেখ্য, ৭ মে ভারত পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের বিভিন্ন এলাকায় ‘সন্ত্রাসবিরোধী’ অভিযান চালানোর পর থেকে প্রতিদিনই সীমান্তে সংঘর্ষ চলছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় ১০ মে সন্ধ্যায়, উভয় দেশ যুদ্ধবিরতিতে পৌঁছায়। পাকিস্তান একে ‘চুক্তিভিত্তিক যুদ্ধবিরতি’ বলে অভিহিত করলেও ভারত বলেছে, ‘সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধে সম্মতি’ হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, পানি চুক্তি স্থগিত থাকা দুই দেশের মধ্যে উত্তেজনা পুনরায় বাড়িয়ে তুলতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ