পাকিস্তানের হামলা, ভারতের ৩২ বিমানবন্দর ১৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মে, ২০২৫

পাকিস্তানের হামলা, ভারতের ৩২ বিমানবন্দর ১৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৫ |
পাকিস্তানের ড্রোন হামলার পর ৩২টি বেসামরিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করেছে ভারত। শনিবার (১০ মে) ভোরে এ ঘোষণা দিয়েছে ভারতের বেসামরিক বিমানবন্দর বিষয়ক কর্তৃপক্ষ দ্য এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এএআই) এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিএসি)। বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১৫ মে পর্যন্ত এই ৩২টি বিমানবন্দরে সব ধরনের বিমানের উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকবে। বিমানবন্দরগুলো হলো- আধামপুর বিমানবন্দর আম্বালা বিমানবন্দর অমৃতসর বিমানবন্দর অবন্তিপুর বিমানবন্দর বাথিন্দা বিমানবন্দর ভুজ বিমানবন্দর বিকানের বিমানবন্দর চণ্ডীগড় বিমানবন্দর হালওয়ারা বিমানবন্দর হিন্দন বিমানবন্দর জয়সালমির বিমানবন্দর জম্মু বিমানবন্দর জামনগর বিমানবন্দর যোধপুর বিমানবন্দর কান্দলা বিমানবন্দর কাঙ্গরা বিমানবন্দর কেশোদ বিমানবন্দর কিষাণগড় বিমানবন্দর কুল্লু মানালি বিমানবন্দর লেহ বিমানবন্দর লুধিয়ানা বিমানবন্দর মুন্দ্রা বিমানবন্দর নালিয়া বিমানবন্দর পাঠানকোট বিমানবন্দর পাতিয়ালা বিমানবন্দর পোরবন্দর বিমানবন্দর রাজকোট বিমানবন্দর সারসাওয়া বিমানবন্দর শিমলা বিমানবন্দর শ্রীনগর বিমানবন্দর দোইসে বিমানবন্দর উত্তরলাই বিমানবন্দর এই ৩২ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধের

পাশাপাশি দিল্লি-মুম্বাই ফ্লাইট ইনফরমেশন রিজিওনের (এফআইআর) ২৫টি এয়ার ট্র্যাফিক সার্ভিস রুটের সাময়িক বন্ধের মেয়াদ বাড়িয়েছে ডিজিসিএ। আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে এই এয়ার ট্র্যাফিক সার্ভিস রুটগুলোও। উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ‘অপারেশন সিঁদুর’ নামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। ভারতের সেই অভিযানের পালটা জবাব হিসেবে গতকাল শুক্রবার রাতে ‘অপারেশন বুনিয়ান উল মাসরুস’ অভিযান শুরু করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনী ঘোষণা করেছে, তারা ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারগুলোয় অভিযান চালিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্যমন্ত্রী: আগের সরকার পরিবার পরিকল্পনা সামগ্রীর মজুদ রেখে যায়নি ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার অতি নিম্নমানের নির্মাণসামগ্রী: ২ কোটি টাকার প্রকল্পে হরিলুট বেকারত্ব-হতাশায় নেপালে তিন জেনজির আত্মহুতি: বালেন্দ্রর পদত্যাগ দাবি তরুণদের নরসিংদীর রায়পুরায় ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙ্গে দিলো শিশু ধর্ষনের আখড়া মহিলা মাদ্রাসা টানা বৃষ্টি ও বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের চরম ভোগান্তি, স্থগিতের দাবি রাজধানীতে মাছ-সবজির বাজারে আগুন ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে?