চীনের তৈরি জে-১০ দিয়ে ভারতের দুটি বিমান ধ্বংস করেছে পাকিস্তান: রয়টার্স – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মে, ২০২৫

চীনের তৈরি জে-১০ দিয়ে ভারতের দুটি বিমান ধ্বংস করেছে পাকিস্তান: রয়টার্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৫ |
চীনের তৈরি অত্যাধুনিক জে-১০ যুদ্ধবিমান দিয়ে ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের দু’জন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ তথ্যের বিষয়ে ভারতীয় বিমান বাহিনীর মুখপাত্রের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্স বলেছেন, পাকিস্তান চীনে নির্মিত জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমান লক্ষ্য করে এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়েছে—এতে অন্তত দুটি বিমান ভূপাতিত হয়েছে। আরেক কর্মকর্তা বলেন, ভূপাতিত হওয়া ভারতীয় জেটগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান। তবে দিল্লি তাদের কোনো যুদ্ধবিমান বিধ্বস্তের কথা এখনো স্বীকার করেনি। এর আগে ফ্রান্সের গোয়েন্দা সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানায় যে, ভারতীয়

বিমানবাহিনীর ব্যবহৃত ফ্রান্সের তৈরি অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এছাড়া রয়টার্স বুধবার ভারতের স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছিল যে, তিনটি ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে। পাকিস্তান অবশ্য আগেই জানিয়েছিল, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে–যার মধ্যে তিনটি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্যমন্ত্রী: আগের সরকার পরিবার পরিকল্পনা সামগ্রীর মজুদ রেখে যায়নি ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার অতি নিম্নমানের নির্মাণসামগ্রী: ২ কোটি টাকার প্রকল্পে হরিলুট বেকারত্ব-হতাশায় নেপালে তিন জেনজির আত্মহুতি: বালেন্দ্রর পদত্যাগ দাবি তরুণদের নরসিংদীর রায়পুরায় ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙ্গে দিলো শিশু ধর্ষনের আখড়া মহিলা মাদ্রাসা টানা বৃষ্টি ও বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের চরম ভোগান্তি, স্থগিতের দাবি রাজধানীতে মাছ-সবজির বাজারে আগুন ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে?