মালয়েশিয়ায় ১০৭ বাংলাদেশিসহ ১৬২ অবৈধ অভিবাসী গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মে, ২০২৫
     ৯:৫৮ পূর্বাহ্ণ

মালয়েশিয়ায় ১০৭ বাংলাদেশিসহ ১৬২ অবৈধ অভিবাসী গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৫ | ৯:৫৮ 304 ভিউ
মালয়েশিয়া থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়নে ইমিগ্রেশনের ব্যাপক অভিযান চলছে। রাজধানী শহর থেকে শুরু করে রাজ্যে রাজ্যে চলছে বিভিন্ন নামে ইমিগ্রেশনের অভিযান। বুধবার মালয়েশিয়াজুড়ে টার্গেটেড স্ট্রাইক নামে অপারেশনে ১০৭ বাংলাদেশিসহ ১৬২ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ বলেন, বুধবার কুয়ালালামপুর জালান কুচিংয়ের একটি কনডোমিনিয়ামের নির্মাণ স্থানে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ অভিযানে ২০০ জন বিদেশি কর্মীকে তল্লাশি ও তাদের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্য থেকে ৬০ জন বিদেশিকে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে ৪১ জন বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ান,

মিয়ানমার এবং ভারতীয় নাগরিক রয়েছেন। ওয়ান মোহাম্মদ সৌপি বলেন, সপ্তাহব্যাপী গোয়েন্দা তদন্তের পর এ অভিযানে কনডোমিনিয়াম প্রকল্পের মালিক অবৈধ শ্রমিক নিয়োগ করেছিলেন। ২৫ থেকে ৫০ বছরের গ্রেফতারকৃত অভিবাসীদের পরবর্তী পদক্ষেপ নিতে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে বুধবার সেলাঙ্গ রাজ্যের সাইবারজায়ায় একটি নির্মাণ স্থানে অভিযান চালিয়ে ১০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। জেআইএমের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস) জাফরি এমবক তাহা বলেন, বৈধ কাগজপত্র না থাকা এবং দেশে অতিরিক্ত সময় অবস্থান করায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অভিবাসীরা মিয়ানমার, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার নাগরিক। এছাড়াও গ্রেফতারদের মধ্যে কয়েকজন ইউএনসিএইচআর কার্ডধারী। গ্রেফতারদের ডকুমেন্টেশন প্রক্রিয়ার জন্য পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে

কেএলআইএ ডিটেনশন ডিপোতে পাঠানো হবে বলে জানিয়েছেন ডেপুটি ডিরেক্টর। একই দিনে পেরাক রাজ্যের ইপোহ এলাকার বার্চামের একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে ৯২ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে ইমিগ্রেশন। এর পরিচালক জেমস লি বলেন, জনসাধারণের অভিযোগ পাওয়ার পর এবং গোয়েন্দা ও অপারেশন ইউনিটের তদারকি ও গোয়েন্দা তথ্যের ফলে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ অভিযানে ১৪১ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯২ জন বিদেশি ছিলেন যারা ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের অধীনে অপরাধে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ৯২ জন বিদেশির মধ্যে ৬৬ জন বাংলাদেশি, বাকিরা নেপালি (৯), মিয়ানমার (৪), ইন্দোনেশিয়ান

(১২) এবং (১) পাকিস্তানি নাগরিক। তাদের ইপোহ ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান