ফ্রান্সে বাংলাদেশিদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫

ফ্রান্সে বাংলাদেশিদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫ |
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর তুলুজে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা প্রদান করেছে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শনি ও রোববার দুই দিনব্যাপী এ ক্যাম্পে দুই শতাধিক প্রবাসী নানা সেবা গ্রহণ করেন। স্থানীয় সংগঠন তুলুজ বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ সেবার উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওসমান হোসেন মনির এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহেদ হোসেন নান্নু। ক্যাম্পে পাসপোর্ট নবায়ন, জন্মনিবন্ধন, প্রবাসী কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন, আইনি পরামর্শ ও বিনামূল্যে চিকিৎসাসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। দূতাবাসের প্রধান সচিব ওয়ালিদ বিন কাশেম ও দ্বিতীয় সচিব শাকিল আহমদ প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। রাষ্ট্রদূত খন্দকার তালহা

প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ে বলেন, ‘প্রবাসীদের পাশে থাকাই দূতাবাসের প্রধান দায়িত্ব। মোবাইল কনস্যুলার ক্যাম্প এ সহায়তারই অংশ।’ প্রবাসীরা বছরে অন্তত চারবার তুলুজে এমন সেবা কার্যক্রমের দাবি জানান। আয়োজনে বিএনপি নেতা এম এ তাহের, সিনিয়র সাংবাদিক নুরুল ওয়াহিদসহ স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল টানা তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ১৭ শতাংশ উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা কী নিয়ে? এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রকাশ বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ বাড়ছে ডলারের দাম ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে