প্রথম দফায় নির্বাচিত হয়নি পোপ, ফের ভোট বৃহস্পতিবার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মে, ২০২৫

প্রথম দফায় নির্বাচিত হয়নি পোপ, ফের ভোট বৃহস্পতিবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৫ |
ক্যাথলিক খ্রিষ্টানদের নতুন ধর্মগুরু বেছে নিতে বুধবার শুরু হওয়া গোপন কনক্লেভে প্রথম দফা ভোটের পর সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে ‘কালো ধোঁয়া’ বেরোতে দেখা গেছে। এর অর্থ পোপ নির্বাচন হয়নি। ফলে নতুন করে আরেক দফা ভোট হতে চলেছে বৃহস্পতিবার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আলজাজিরা। ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে বুধবার রোমান ক্যাথলিক কার্ডিনালরা বসেন নতুন পোপ নির্বাচনের লক্ষ্য নিয়ে, যিনি নানা মতে বিভক্ত কিন্তু বৈচিত্র্যে ভরা চার্চকে একত্রিত করতে পারবেন বলে তাদের আশা। এই সিস্টিন চ্যাপেলে ঢোকার পরই কার্ডিনালদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে আছে বহির্বিশ্বের সব যোগাযোগ। ভোট চলার সময় বাইরের দুনিয়া কেবল চোখ রাখবে সিস্টিন চ্যাপেলের চিমনির দিকে। পোপ নির্বাচন না হওয়া

পর্যন্ত কার্ডিনালরা ওই চ্যাপেলেই থাকবেন এবং চিমনি দিয়ে সাদা ধোঁয়া বের হলেই বোঝা যাবে পোপ নির্বাচন হয়ে গেছে। কনক্লেভের প্রথম দিনে সাধারণত পোপ নির্বাচিত হতে দেখা যায় না। এবারও তার ব্যতিক্রম হয়নি। ফলে অন্যান্যবারের মতো এবারও কয়েকদফা ভোটেই হয়ত পোপ নির্বাচন হতে পারে। একাধিক দফা ভোটের পর লাল টুপি পরা ‘চার্চের কোনো এক রাজপুত্র’ পাবেন উপস্থিত কার্ডিনালদের দুই তৃতীয়াংশ সমর্থন, হবেন ক্যাথলিক চার্চের ২৬৭তম সর্বেসর্বা। বুধবার কেবল একবারই ভোট হয়েছে। এরপর কার্ডিনালরা দিনে চারবার পর্যন্ত ভোট দিতে পারবেন। কোনো ভোটে কেউ দুই তৃতীয়াংশের বেশি ভোট পেলে সিসটিন চ্যাপেলের চিমনি দিয়ে বের হবে সাদা ধোঁয়া, বাজবে ঘণ্টাধ্বনি। তার আগ পর্যন্ত প্রত্যেক ভোটের পর চিমনি দিয়ে

বের হবে কালো ধোঁয়া। পোপ ক্যাথলিকদের হলেও তার প্রভাব বিস্তর, বিশ্ব রাজনীতিতে আর কোনো সম্প্রদায়ের ধর্মগুরুর এমন প্রভাব দেখা যায় না। পোপ নির্বাচনে অংশ নিতে এবার ৭০টি দেশের রেকর্ড ১৩৩ কার্ডিনাল সিসটিন চ্যাপেলে ঢুকেছেন বলে ধারণা প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। ফ্রান্সিস যেবার পোপ হয়েছিলেন, সেই ২০১৩ সালের কনক্লেভে ছিলেন ৪৮ দেশের ১১৫ কার্ডিনাল। নতুন পোপ কে হতে পারেন, তা নিয়ে ইউরোপের গণমাধ্যমগুলো ব্যাপক জল্পনা-কল্পনা করছে। তাদের হিসাবে, কনক্লেভে লড়াই হতে পারে ইতালীয় কার্ডিনাল পিয়েত্র পারোলিন ও ফিলিপিন্সের কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলের মধ্যে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্যমন্ত্রী: আগের সরকার পরিবার পরিকল্পনা সামগ্রীর মজুদ রেখে যায়নি ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার অতি নিম্নমানের নির্মাণসামগ্রী: ২ কোটি টাকার প্রকল্পে হরিলুট বেকারত্ব-হতাশায় নেপালে তিন জেনজির আত্মহুতি: বালেন্দ্রর পদত্যাগ দাবি তরুণদের নরসিংদীর রায়পুরায় ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙ্গে দিলো শিশু ধর্ষনের আখড়া মহিলা মাদ্রাসা টানা বৃষ্টি ও বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের চরম ভোগান্তি, স্থগিতের দাবি রাজধানীতে মাছ-সবজির বাজারে আগুন ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে?