বাংলাদেশের অর্থনীতির উন্নতিতে সন্তুষ্ট এডিবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মে, ২০২৫

বাংলাদেশের অর্থনীতির উন্নতিতে সন্তুষ্ট এডিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মে, ২০২৫ |
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের অর্থনীতির সাম্প্রতিক উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছে। তিনি বলেন, ‘এডিবি জানিয়েছে অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক অর্জনে আমরা খুশি। আমরা (এডিবি) জানি, আপনারা (বাংলাদেশ) স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ করতে চলেছেন। আমরা (এডিবি) বাংলাদেশের উন্নয়নের দিকে নজর রাখছি।’ রোববার ইতালির মিলানে ৫৮তম এডিবি বার্ষিক সভায় এডিবির (দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া) ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াংয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে সালেহউদ্দিন উল্লেখ করেন যে, ব্যাংকিং খাত এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কারে এডিবি বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। অর্থ উপদেষ্টা বলেন, সরকার আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য

বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য বাজেট দেবে। তিনি আরও বলেন, ‘আমাদের প্রধান বিষয়গুলো হলো ব্যয় কমানো এবং দক্ষতা বৃদ্ধি করা। আমরা আমাদের ব্যয় কমাতে অত্যন্ত সচেতন। আমরা প্রকল্প গ্রহণেও সতর্ক।’ এডিবি তাদের বিদ্যমান অবকাঠামো প্রকল্পগুলো চালিয়ে যাবে এবং পাইপলাইনে থাকা প্রকল্পগুলোও বাস্তবায়ন করবে বলে উল্লেখ করেন সালেহ উদ্দিন। তিনি আরও বলেন, ‘বৈঠককালে এডিবি ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা তাকে জানিয়েছি যে, আমাদের অর্থনৈতিক পরিস্থিতি এখন খুবই ভালো। ব্যাংকিং এবং এনবিআরসহ আমাদের সব খাতই ভালো পারফর্ম করেছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র গান দিয়ে শুরু, অভিনয় নিয়ে যে ভাবনা জেফারের ব্রিটিশ রাজাকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান মামদানির যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন সামরিক পদক্ষেপ ক্ষতির কারণ হবে: পুতিন এআই যুগে বাংলাদেশে শিল্পের রূপান্তর ও শ্রমের ভবিষ্যৎ বৃষ্টি-জলাবদ্ধতায় ভোগান্তি নিয়ে দ্বিতীয় দিন পার চেক জালিয়াতি: আত্মসমর্পণের পর কারাগারে প্রেস মালিক গরুর হাটের ইজারা নিয়ে বিরোধে খুন? মিরপুর স্টেডিয়ামে বসছে ২৭ হাজার স্কয়ার ফিটের ছাউনি আয়-ব্যয়ের হিসাব মেলাতে বাজারের তালিকা কাটছাঁট এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র শেয়ার অবৈধ কর্মীদের দেশে ফেরার সময় বাড়াল মালয়েশিয়া বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ-রুপার দাম ৬ রোগ নিয়ে হজে না যাওয়ার নির্দেশনা সৌদির