হামজাকে দেখেই লাল-সবুজ জার্সি গায়ে জড়ানোর সিদ্ধান্ত সামিতের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মে, ২০২৫

হামজাকে দেখেই লাল-সবুজ জার্সি গায়ে জড়ানোর সিদ্ধান্ত সামিতের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মে, ২০২৫ |
বাংলাদেশে এখন প্রবাসী ফুটবলারদের জোয়ার বইছে। জামাল ভূঁইয়া-তারিক কাজীদের দেখিয়ে দেওয়া পথে এখন বিশ্বের নানা প্রান্ত থেকে ফুটবলাররা বাংলাদেশের জার্সি গায়ে চড়াতে ছুটছেন। প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরীরও জাতীয় দলে অভিষেক হয়েছে। এত বড় মাপের ফুটবলারের বাংলাদেশের হয়ে খেলার বিষয়টি ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে প্রবাসীদের মধ্যে সাড়া জাগিয়েছে। এই যেমন হামজাকে দেখেই বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। বলেছেন, ‘কিছু জিনিস দেখেছি যে, বাংলাদেশের খেলা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। হামজা চৌধুরীও এখন তাদের হয়ে খেলছে, সে যেতে পারলে আমি কেন যেতে পারব না! সে অনেক বড় খেলোয়াড়। এ ছাড়া বাংলাদেশ দলে থাকা (প্রবাস ছেড়ে

আসা) ফুটবলার তারিক কাজী, জামাল ভূঁইয়া, কাজেম শাহ, সায়েদ ওদেরকে আগে থেকে জানি। সে কারণে আমারও (খেলার) আগ্রহ ছিল। সবসময় অপেক্ষা করছিলাম, ভেবেছি যে ঠিক সময়ে খেলব।’ আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সে ম্যাচে খেলতে মুখিয়ে সামিত বলেন, ‘আশা করি, সবকিছু ঠিকঠাক হলে (খেলতে পারব)।’ সামিতের বাংলাদেশের হয়ে খেলার খবরে উচ্ছ্বসিত দেশের নেটিজেনরা। সামাজিক মাধ্যমে তাদের প্রতিক্রিয়া দেখে খুশি তরুণ এই ফুটবলার, ‘খুব বেশি প্রতিক্রিয়া পাচ্ছি। আমি খুশি।’ উল্লেখ্য, বাংলাদেশের হয়ে খেলার জন্য সামিতকে এরই মধ্যে অনাপত্তিপত্র দিয়েছে কানাডা ফুটবল ফেডারেশন। এখন শুধু তার পাসপোর্ট হাতে পাওয়ার অপেক্ষা। সেটা পেলেই ফিফা প্লেয়ার স্ট্যাটাস

কমিটির কাছে আবেদন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিফার ক্লিয়ারেন্স পেলেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন